জাপানে শক্তিশালী ভূমিকম্প, হতে পারে সুনামি

জাপানে ‘শক্তিশালী ‘ভূমিকম্প, হতে পারে সুনামি।জাপানে স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। এরপরই কর্তৃপক্ষ জাপানের পূর্ব উপকূলে ইজু উপদ্বীপের দ্বীপগুলোর জন্য ১ মিটার উচু সুনামির বিষয়ে সতর্কতা জারি করেছে। 

জাপানে শক্তিশালী ভূমিকম্প, হতে পারে সুনামি

জাপানের আবহাওয়া দপ্তর জানায়, তোরিশিমা দ্বীপের কাছে আঘাত হানে এ শক্তিশালী’ ভূমিকম্প। এর কেন্দ্র ছিল জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) দক্ষিণে প্রশান্ত মহাসাগরে।

ইজু দ্বীপপুঞ্জের তোরিশিমার কাছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে সাগরে ভূমিকম্পটি আঘাত হানে। পরে উপকূলীয় অঞ্চলে এবং নদীর কাছাকাছি অবস্থান করা লোকদের উচু ভূখণ্ডের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

সুনামির সতর্কতায় বলা হয়েছে, ইজু দ্বীপপুঞ্জ বরাবর দ্বীপগুলোর জন্য ১ মিটার পর্যন্ত উচু এবং পূর্বাঞ্চলীয় চিবা জেলা থেকে পশ্চিমে কাগোশিমা জেলা পর্যন্ত বিস্তৃত এলাকায় ২ মিটার পর্যন্ত উচু ঢেউ আঘাত হানতে পারে। পরে অবশ্য আবহাওয়া দপ্তর সুনামির সতর্কতা প্রত্যাহার করে নিয়েছে।

জাপানে শক্তিশালী ভূমিকম্প, হতে পারে সুনামি

Leave a Comment