বিএনপির নেতৃত্বে স্বাধীনতা বিরোধীরা দেশ বিরোধী-ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির-নেতৃত্বে স্বাধীনতা বিরোধীরা আজও দেশ বিরোধী-ষড়যন্ত্র করছে।
বিএনপির-নেতৃত্বে স্বাধীনতা বিরোধীরা দেশ বিরোধী-ষড়যন্ত্র করছে : ওবায়দুল কাদের

তারা স্বাধীনতার বিরুদ্ধে আঘাত আনতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থেকে মোকাবিলা করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ড না হলে বাংলাদেশ এতদিনে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হত। স্বাধীনতা ও গণতন্ত্র বিরোধী শক্তি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির অভিন্ন শত্রু।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে অর্জন ও উন্নয়নে ৫০ বছর পিছিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ আজো ষড়যন্ত্র থেকে মুক্তি পায়নি। বঙ্গবন্ধুকে না হারালে বাংলাদেশ এতদিনে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হত, পরিচিত পেত।