স্বপ্নের ভিডিও করা যাবে যে প্রযুক্তির মাধ্যমে। প্রযুক্তি দুনিয়ায় নিজেদের আধিপত্য ধরে রাখতে একের পর এক চোখ ধাঁধানো আবিষ্কার দেখিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে লাল-সাদার দেশ জাপান। ভবিষ্যৎ নির্ভর চিন্তা ও উচ্চমাত্রার প্রযুক্তি নির্ভরতার কারণে দেশটিকে এখন বলা হয় ‘টেকনোলজিক্যাল হাব’।
সম্প্রতি দেশটির কিছু বিজ্ঞানী এক বিশেষ ধরণের এমআরআই (ম্যাগনেটিক রিজোনেন্স ইমাজিং) প্রযুক্তি আবিষ্কার করেছে, যার মাধ্যমে মানুষের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া যাবে। মূলত ঘুমে দেখা স্বপ্নকে বিশ্লেষন করে সেই অনুযায়ী ছবি/ভিডিও চিত্র বানিয়ে দিতে সক্ষম এই নতুন প্রযুক্তি।

স্বপ্নের ভিডিও করা যাবে যে প্রযুক্তির মাধ্যমে
এমআরআই মেশিন সাধারণত মস্তিষ্কের ক্ষতি, স্ট্রোক, ক্যান্সার, মেরুদন্ডের আঘাত, চোখের কোন আঘাত এবং অন্যান্য ক্ষেত্রে পুরো শরীর পরীক্ষার জন্য ব্যবহৃত হয়। মেশিনটি শক্তিশালী চুম্বক ব্যবহার করার নীতিতে কাজ করে যা একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র এবং অভ্যন্তরীণ অঙ্গগুলিকে ভিজ্যুয়ালাইজ করার জন্য রেডিওফ্রিকোয়েন্সি কারেন্ট তৈরি করে।
কিভাবে মানুষের স্বপ্ন দেখাবে এই প্রযুক্তি?
একজন ব্যক্তি ঘুমানোর সময় তার মস্তিষ্কে চলা কার্যক্রম সয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হবে। পরবর্তীতে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষন করে বিশেষ অ্যালগরিদমের সাহায্যে পুনর্বিন্যাস করে স্বপ্নকে ছবি/ভিডিওতে রূপান্তর করা যাবে।

তবে বিজ্ঞানীরা এও জানিয়েছে, বর্তমানে এই পদ্ধতি দ্বারা সর্বোচ্চ ৬০শতাংশ নির্ভুল স্বপ্নের ব্যাখ্যা করা সম্ভব তাই প্রযুক্তিটির এখনো অনেক উন্নতির জায়গা রয়ে গেছে। তবে নিসন্দেহে এই প্রযুক্তির আবিষ্কার অন্যতম সেরা অর্জন বলে মনে করা হচ্ছে কারণ এর মাধ্যমে মস্তিষ্কে থাকা স্নায়ুগুলোকে আরও গভীরভাবে জানা সম্ভব হবে।