স্ত্রীকে নেশা করিয়ে ৫১ ব্যক্তিকে দিয়ে ধর্ষণ!

স্ত্রীকে নেশা করিয়ে ৫১ ব্যক্তিকে দিয়ে ধর্ষণ!। ফ্রান্সে ডোমিনিক পি নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে মাদকাসক্ত করে ধর্ষণের মুখে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে।পুলিশ জানিয়েছে, প্রায় ১০ বছর ধরে স্ত্রীর অজান্তে এই কর্মকাণ্ড চালিয়েছেন অভিযুক্ত স্বামী। দ্য টেলিগ্রাফের বরাতে বৃহস্পতিবার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

স্ত্রীকে নেশা করিয়ে ৫১ ব্যক্তিকে দিয়ে ধর্ষণ!

প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীরা ধর্ষণের ৯২টি ঘটনা চিহ্নিত করেছেন। এর মধ্যে ২৬ থেকে ৭৩ বছর বয়সী ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

 

স্ত্রীকে নেশা করিয়ে ৫১ ব্যক্তিকে দিয়ে ধর্ষণ!

 

 

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ডোমিনিক পি তার স্ত্রীর খাবারে উদ্বেগ-বিরোধী ওষুধ লোরাজেপাম মিশিয়ে দিতেন এবং তাদের বাড়িতে তথাকথিত ‘অতিথিদের’ আমন্ত্রণ জানাতেন। পুলিশ বলছে, ধর্ষণের ঘটনাগুলো ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে ঘটেছিল। তবে গ্রেপ্তারদের অনেকের দাবি, ওই ব্যক্তির স্ত্রীর অসম্মতির বিষয়ে কোনও ধারণাই ছিল না তাদের।

অভিযোগ উঠেছে, ডোমিনিক পি একটি বিকৃত ইন্টারনেট ফোরামে যুক্ত হয়েছিলেন। সেখানে তারা অজান্তে যৌন সম্পর্ক জড়াবার বিষয়ে আলোচনা করতেন। পুলিশের কাছে ধর্ষণের ঘটনাগুলোর রেকর্ড রয়েছে, যা ডোমিনিকই সংগ্রহে রেখেছিলেন।

 

 

হোটেলে ছাত্রীকে নিয়ে রাত্রিযাপন করায় প্রধান শিক্ষক বরখাস্ত

 

 

এদিকে ওই নারীর সঙ্গে ৫০ বছরেরও বেশি সময় ধরে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন ডোমিনিক। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। তবে ভুক্তভোগী যখন যৌন সম্পর্কের ভিডিওগুলো সম্পর্কে জানতে পারেন, তিনি ভেঙে পড়েন। পরে তিনি বিবাহবিচ্ছেদের আবেদন করেন।

Leave a Comment