স্ট্রাইক গ্রুপসহ পূর্ব ভূমধ্যসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

স্ট্রাইক গ্রুপসহ পূর্ব ভূমধ্যসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠাচ্ছে’ যুক্তরাষ্ট্র। ইসরায়েলে হামাসের নজীরবিহীন আক্রমণের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা ব্যাপক বাড়ানোর পাশাপাশি দেশটির উপকুলের কাছে বিমানবাহী’ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী ‘যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে পাঠানো হয়েছে স্ট্রইকিং গ্রুপ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন একথা জানান। 

স্ট্রাইক গ্রুপসহ পূর্ব ভূমধ্যসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুদ্ধজাহাজের সামাজিক যোগাযোগ মাধ্যম জানায়, চলতি সপ্তাহের প্রথম দিকে পরমাণু শক্তি চালিত বিমানবাহী জাহাজটি ইতালির নৌবাহিনীর সঙ্গে ইসরায়েলের জলসীমার কাছাকাছি যাওয়ার জন্য যাত্রা শুরু করেছে। এর সঙ্গে রয়েছে দু’টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও গাইডেড মিসাইল ক্রুজ যুদ্ধজাহাজ।

স্ট্রাইক গ্রুপসহ পূর্ব ভূমধ্যসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এ ছাড়া যুক্তরাষ্ট্র সম্প্রতি অঞ্চলটিতে কয়েক স্কয়াড্রোন এফ-৩৫, এফ-১৫, এফ-১৬ ও এ-১০ জঙ্গী বিমানও পাঠিয়েছে। সিরিয়া ও ওমান উপসাগরীয় অঞ্চলসহ ওই এলাকায় ইরানীবাহিনীর বিরুদ্ধে শক্তিবৃদ্ধির অংশ হিসেবে অঞ্চলটিতে এসব বিমান পাঠান হয়।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলের প্রতি বৈরি লেবাননের হিজবুল্লাহ ও অন্যান্য স্বাধীনতাকামী গ্রুপগুলোর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে স্ট্রাইক গ্রুপ পাঠানো হয়েছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এটি এমন সময় যাতে ইসরায়েলের প্রতি যে কোন গ্রুপ সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে।

 

স্ট্রাইক গ্রুপসহ পূর্ব ভূমধ্যসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

 

একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরান এ যুদ্ধে সরাসরি ভূমিকা পারন করছে কিনা সে ব্যাপারটি পরিস্কার নয়। তবে ইসরায়েল হামাসের শনিবারের নজীরবিহীন হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করেছে।

Leave a Comment