সৌদি বাণিজ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বৈঠক

সৌদি আরব সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি সৌদি বাণিজ্য ও মিডিয়া বিষয়ক মন্ত্রী মাজিদ বিন আবদুল্লাহ আল কাসাবি’র সাথে তাঁর কার্যালয়ে বৈঠকে করেছেন।
বৈঠকে আগামী ১১-১৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিজনেস সামিটে সৌদি বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সৌদি বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ বিজনেস সামিটে সরকারি-বেসরকারি ও ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ে একটি বড় প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন।

ফেডারেশন অব সৌদি চেম্বার এন্ড কমার্স এবং এফবিসিসিআই এর মধ্যে গত বছরের অক্টোবরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথম ‘যৌথ বিজনেস কাউন্সিল’ এর সভা বাংলাদেশ বিজনেস সামিট চলাকালীন সময়ে অনুষ্ঠানের বিষয়েও সভায় আলোচনা হয়।

সৌদি বাণিজ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বৈঠক

বৈঠকে ইতোপূর্বে দুই দেশের মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারকসমূহের কার্যকর বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। সভায় বাংলাদেশ হতে ২১৩টি পণ্যের সৌদি আরবে শুল্কমুক্ত প্রবেশে সৌদি বাণিজ্যমন্ত্রীর সহায়তা কামনা করা হলে তিনি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সৌদি বাণিজ্যমন্ত্রীর কাছে যৌথ মালিকানায় সৌদি আরবে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপনের বিষয়ে সহযোগিতা কামনা করেন।

 

সৌদি বাণিজ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বৈঠক

এ সময় সৌদি বাণিজ্যমন্ত্রী দু’দেশের মধ্যে বিরাজমান চমৎকার সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে সার কারখানা স্থাপনের বিষয়ে সম্ভাব্য সবরকম সহযোগিতার আশ্বাস দেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

সালমান এফ রহমান একই দিন বিকেলে সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (এসএবিআইসি) এর সিইও আব্দুল রহমান আল-ফাগীর সাথে বৈঠক করেন। বৈঠকে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপন সংক্রান্ত একটি ‘কনসেপ্ট নোট’ উপস্থাপন করা হয়। এসএবিআইসির সিইও এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণে সম্মতি দেন। সালমান এফ রহমান কটন-বেজড তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের সক্ষমতা উল্লেখ করে আর্টিফিশিয়াল ফেব্রিক তৈরিতে এসএবিআইসি এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সম্ভাব্য কৌশলগত ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের বিষয়টি উপস্থাপন করলে এসএবিআইসি  সিইও সে ব্যাপারেও একমত পোষণ করেন।

 

সৌদি বাণিজ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বৈঠক

 

এ বিষয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের এসএবিআইসি এর সাথে আলোচনার জন্য স্বাগত জানান।সালমান এফ রহমান আব্দুলরহমান আল-ফাগীকে তাঁর সুবিধামত সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

দ’ুদেশের মধ্যে চলমান চমৎকার সম্পর্ককে অর্থনৈতিক ক্ষেত্রে কার্যকর সম্প্রসারণের পারস্পারিক আশ্বাসের মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি হয়। এ সকল বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

আরও দেখুনঃ

Leave a Comment