সিলেটে ৪ দশমিক ৩ মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনিতে জনমনে আতঙ্ক তৈরি হয়।
সিলেটে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

ঢাকা আবহাওয়া অফিসের ইলেকট্রিক্যাল সহকারী মো. হানিফ জানান, ভূমিকম্পের ‘কেন্দ্রস্থল সিলেট সদর থেকে ৯ কিলোমিটার উত্তরে গোয়াইনঘাট উপজেলা। ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৪ দশমিক ৩।

এদিকে ভূমিকম্প শুরু হওয়ার পর নগরীর জিন্দাবাজারে বিভিন্ন মার্কেট ও অফিস থেকে আতঙ্কিত লোকজনকে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। এ সময় মার্কেটের ক্রেতারা ছোটাছুটি শুরু করেন।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ৬৪ দশমিক ৮ কিলোমিটার।
ফারজানা সুলতানা বলেন, ‘রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্য। সিলেটে মৃদু কম্পন অনুভূত হয়েছে।’
আরও দেখুনঃ
