সিকিমে আকস্মিক বন্যা, ২৩ ভারতীয় সেনা নিখোঁজ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। আর এই বন্যার পানির তোড়ে বুধবার (৪ অক্টোবার) ভোরে নিখোঁজ হয়েছে ভারতীয় সেনারা। এছাড়া বন্যায় এই পার্বত্য উপত্যকার কিছু সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সিকিমে আকস্মিক বন্যা, ২৩ ভারতীয় সেনা নিখোঁজ

প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমের লোনাক লেক উপচে অতিরিক্ত পানি তিস্তা নদীতে চলে আসার পর সেখানকার লাচেন উপত্যাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, বন্যায় সেনাবাহিনী অনেকগুলো যান তলিয়ে গেছে। সেখানে সন্ধান কাজ শুরু হয়েছে বলেও নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী। 

সিকিমে আকস্মিক বন্যা, ২৩ ভারতীয় সেনা নিখোঁজ

ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, লাচেন উপত্যকার কিছু সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক বন্যার সময় বারডাং ও সিংতামের কাছে সেনাবাহিনীর অনেকগুলো যান পার্ক করা ছিল। হিমায়িত হ্রদের তীর ছাপিয়ে ১৫ থেকে ২০ ফুট উঁচু স্রোত বয়ে যায়।  পানির তোড়ে কয়েকটি ভবন ও অবকাঠামো ভেসে গেছে। ভেসে গেছে উত্তর সিকিমের চুংথাং এর ১০ নম্বর জাতীয় মহাসড়ক। 

সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেছেন, সিংতামের আকাশে ঘন মেঘ জমার পর সেখানে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছিল। একটি ছোট এলাকায় প্রবলবর্ষন ও বাঁধ ভেঙ্গে যাওয়ার ফলে আকস্মিক বন্যা দেখা দেয়।এলাকাটিতে মাত্র এক ঘন্টায় একশো মিটারেরও বেশি বৃষ্টিপাত হয়। গত কয়েকদিন ধরেই সিকিমে বৃষ্টিপাত হচ্ছে। এতে হ্রদের তীর ছাপিয়ে পানির স্রোত এসে সব কিছু ভাসিয়ে নিয়ে যায়।

সিকিমে আরও বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। এ কারণে সেখানকার বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে।

Leave a Comment