সাদ এরশাদ । বাংলাদেশি রাজনীতিবিদ

সাদ এরশাদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব। তিনি রংপুর-৩ সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য।

সাদ এরশাদ । বাংলাদেশি রাজনীতিবিদ

 

সাদ এরশাদ । বাংলাদেশি রাজনীতিবিদ

 

জীবনী

সাদ -এরশাদ ১৯৮৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও জাতীয় সংসদের বর্তমান বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের পুত্র। ২০১৯ সালের ১৪ জুলাই সাদ -এরশাদের বাবা হুসেইন মুহাম্মদ এরশাদ মৃত্যুবরণ করেন। এর কারণে রংপুর-৩ সংসদীয় আসন শূন্য হয়। শূন্য হওয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেন সাদ -এরশাদ।

২০১৯ সালের ৩ সেপ্টেম্বর তিনি জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেন। ৮ সেপ্টেম্বর তাকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ১১ সেপ্টেম্বর তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

এরপর, ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের রেজাউল করিম রাজু তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন ও সাদ -এরশাদকে মহাজোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ২০১৯ সালের ৫ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি রংপুর-৩ আসনের সাংসদ হিসেবে নির্বাচিত হন। ২০১৯ সালের ২৯ অক্টোবর তাকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হিসেবে নিযুক্ত করা হয়।

জাতীয় পার্টি

জাতীয় পার্টি বাংলাদেশের একটি রাজনৈতিক দল। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি গঠন করেন। বর্তমানে এর মূল দল জাতীয় পার্টি ৪-টি অংশে বিভক্ত। মূল দলের নেতা জি এম কাদের, তবে অন্য তিনটি অংশের নেতা যথাক্রমে আনোয়ার হোসেন মঞ্জু , আন্দালিব রহমান পার্থ ও কাজী জাফর আহমেদ

২০১৪ তে এরশাদ এর কাজের জন্য জাতীয় পার্টি বিভক্ত হয়ে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার নেতৃত্বে নতুন দল হয় এবং এটি ১৮ দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়ে ১৯ দলীয় জোট হয়।

 

সাদ এরশাদ । বাংলাদেশি রাজনীতিবিদ

 

সরকার গঠন

দলটি ১৯৮৬-১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় ছিল। পরে ১৯৯৬-২০০১,২০০৮-২০১৩ এবং ২০১৪-২০১৯ সালে আওয়ামী লীগের সাথে জোট সরকার গঠন করে।

আরও দেখুনঃ

Leave a Comment