সরকার ১১ লাখ টন চাল-গম আমদানি করবে

সরকার ১১ লাখ টন চাল-গম আমদানি করবে । জিটুজি (সরকার টু সরকার) এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫ লাখ মেট্রিক টন চাল এবং ৬ লাখ মেট্রিক টন গম আমদানির নীতিগত ‘সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে জিটুজিভিত্তিতে ৩ লাখ টন আর আন্তর্জাতিক’ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ লাখ টন চাল আমদানি করা হবে। অপরদিকে জিটুজিভিত্তিতে ৪ লাখ ৫০ হাজার টন গম এবং আন্তর্জাতিক ‘উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টন গম আমদানি করা হবে।

সরকার ১১ লাখ টন চাল-গম আমদানি করবে

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

 

সরকার ১১ লাখ টন চাল-গম আমদানি করবে

 

বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি জানান, সভায় খাদ্য মন্ত্রণালয়ের দুটি প্রস্তাবের পাশাপাশি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন আশ্রয়ণ-২ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য চতুর্থ পর্যায়ে বরাদ্দ করা গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন সেবা ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

অপরদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলা কর্তৃক দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় মালয়েশিয়ার পিরিন্টিস আকাল এসডিএন বিএইচডির কাছ থেকে এলএনজি ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। 

 

সরকার ১১ লাখ টন চাল-গম আমদানি করবে

Leave a Comment