শনিবার জাতীয় পরিষদের বিদায়ী বিরোধীদলীয় ‘নেতা (এনএ) রাজা রিয়াজ জানিয়েছেন, আনোয়ার-উল-হক কাকারকে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে।
পাকিস্তানের ‘তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আনোয়ার-উল-হক
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে শুক্রবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আস্থার সঙ্গে বলেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম শনিবারের মধ্যে চূড়ান্ত করা হবে।
রাতে বিদায়ী ক্ষমতাসীন জোটের নেতাদের জন্য একটি নৈশভোজেরও আয়োজন করেছিলেন শাহবাজ। সেখানে তিনি বিরোধীদলীয় নেতার সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা করেছেন।