সরকারের ত্রুটি-বিচ্যুতি থাকলেও শেখ হাসিনার বিকল্প নেই: পরিকল্পনামন্ত্রী।এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার’ বিকল্প নেই মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অন্য কেউ দায়িত্ব নিলে দেশ পরিচালনা করতে পারবে না।
সরকারের ত্রুটি-বিচ্যুতি থাকলেও শেখ হাসিনার বিকল্প নেই: পরিকল্পনামন্ত্রী
মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও জমির অধিকার শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ব্রিটিশরা জমির এক অদ্ভুত বৈষম্যমূলক বণ্টন চালু করে গেছে উল্লেখ করে তিনি বলেন, যা পরে কোনো সরকারই সংস্কারের উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার সংস্কারে বিশ্বাস করে। শুধু ভূমি আইন নয়, বরং অনেক ক্ষেত্রেই সংস্কার করা হয়েছে। যার উদ্যোগ আগে কেউ নেয়নি।
ভূমির মালিকানা নিয়ে হাজার বছর ধরে যে অন্যায় ঘটছে তা এখনো বন্ধ করা যায়নি। বর্তমান সরকার ভূমি আইন সংস্কার ও ডিজিটাল পদ্ধতি চালু করলেও তা জমির বিরোধ নিষ্পত্তি পুরোপুরি সহজ করতে পারেনি।
সেমিনারে বক্তারা বলেন, ভূমিতে ন্যায্য মালিকানা প্রতিষ্ঠায় কোনো সরকারই কার্যকর উদ্যোগ নেয়নি। জলবায়ু পরিবর্তনের কারণে ভূমির মালিকানা নিয়ে আরও সংকট তৈরি হচ্ছে। প্রকৃত কৃষকদের কাছে জমির মালিকানা দিতে সরকারি উদ্যোগেরও তাগিদ দেন বক্তারা।