সন্ত্রাসী হামলার এ সময়ে ভারত ইসরায়েলের পাশে আছে: মোদি।ইসরায়েলে ফিলিস্তিনী স্বাধীনতার জন্য লড়াইরত ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, এ কঠিন সময়ে আমরা (ভারত) ইসরায়েলের পাশে আছি। শনিবার এক এক্স (সাবেক টুইটার) বার্তায় মোদি এ কথা বলেন।

সন্ত্রাসী হামলার এ সময়ে ভারত ইসরায়েলের পাশে আছে: মোদি
ইসরায়েলে হামাসের হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটসহ পশ্চিমা নেতাদের অনেকেই। হোয়াইট হাউসের পক্ষ থেকেও এ হামলার নিন্দা জানানো হয়েছে।
হামাস শনিবার সকালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে মুহুর্মুহু রকেট নিক্ষেপসহ জলস্থল ও আকাশে বড় ধরণের সমন্বিত হামলা চালায়। এর পর গাজায় নির্বিচারে পাল্টা বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের হামলায় ইসরায়েলে নিহতের হয়েছে ৩০০ ও আহত হয়েছে ১৬০০। অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজা উপত্যকায় নিহত হয়েছে অন্তত ২৩২ জন ফিলিস্তিনির। আহত হয়েছেন কমপক্ষে ১৭৯০ জন।

ইসরায়েলের কাছে হামাসের এমন হামলা ছিল অনেকটা অপ্রত্যাশিত। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গাজা সীমান্ত সংলগ্ন ২২টি এলাকায় ফিলিস্তিনী যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই চলছে।