সন্তান বিক্রি করে আইফোন ক্রয় করলেন দম্পতি। ইন্সটাগ্রামে রিলস বানানোর জন্য আইফোন কিনতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার এক দম্পতি এ ঘটনা ঘটিয়েছেন। খবরে বলা হয়, ২৪ পরগণা পানিহাটি গঙ্গানগর এলাকায় জয়দেব ঘোষ ও সাথি দম্পতির দীর্ঘদিনের শখ ছিল একটি আইফোন কেনার। শখ মেটাতে তারা আইফোনের’ সর্বশেষ মডেলটি কেনার সিদ্ধান্ত নেন। তবে হাতে পর্যাপ্ত টাকা ছিল না। সেই টাকা জোগাড় করতে তারা তাদের ৮ মাস বয়সী ছেলে সন্তানকে বিক্রি কওে দেয়ার সিদ্ধান্ত নেন। তারা ২ লাখ টাকায় ছেলেকে বিক্রি করে দেন। এই দম্পতির ৭ বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে।

সন্তান বিক্রি করে আইফোন ক্রয় করলেন দম্পতি
প্রতিবেশীরাই প্রথমে বিষয়টি সামনে আনেন। কয়েকদিন ধরে মহিলাটির কাছে তার সন্তানকে দেখতে পাচ্ছিলেন না তারা। অথচ বিষয়টি নিয়ে তার মধ্যে কোনো টেনশনও ছিল না। তাই প্রতিবেশীরা এ ব্যাপারে সাথী নামের ঐ মহিলার কাছে তাদেও সন্তানের বিষয়ে জানতে চান। কিন্তু কোনো সন্তোষজনক জবাব না পেয়ে তারা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ বিষয়টি নিয়ে অভিযান চালিয়ে প্রিয়াঙ্কা ঘোষ নামে এক নারীর কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে।
পুলিশ জানায়, এ ঘটনায় শিশুটির মা সাথী এবং প্রিয়াঙ্কা ঘোষকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে শিশুটির বাবাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, এই দম্পতি তাদের ৭ বছর বয়সী মেয়েকেও বিক্রয় করে দিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাদের সেই চেষ্টা সফল হয়নি।