ষড়যন্ত্র নয়, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন নেতারা: রিজভী

ষড়যন্ত্র নয়, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন নেতারা: রিজভী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২৭ আগস্ট) সকাল সাতটার দিকে বিএনপির পক্ষ থেকে এ শ্রদ্ধা জানান তিনি।এ সময় বিএনপির শীর্ষ নেতাদের একই সময়ে সিঙ্গাপুরে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, এগুলো খামাখা কথা। তারা বয়োজ্যেষ্ঠ এবং গুরুতর অসুস্থ। তাই চিকিৎসা করাতে তারা সিঙ্গাপুর গেছেন।

ষড়যন্ত্র নয়, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন নেতারা: রিজভী

তিনি বলেন, আমাদের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনতো গুরুতর অসুস্থ হয়ে গত এক মাস আগে সেখানে গেছেন। আমাদের মহাসচিবও নিয়মিত সিঙ্গাপুরে চিকিৎসা নেন। মির্জা আব্বাসও জটিল রোগে ভুগছেন। তিনি চিকিৎসা নিতে সেখানে গেছেন। তাহলে ষড়যন্ত্রের প্রশ্ন আসবে কেন? তাদের কি উন্নত চিকিৎসা করার অধিকার নেই? সুষ্ঠু ভোটের দাবি করা কিংবা গণতান্ত্রিক আন্দোলন ষড়যন্ত্র হবে কেন।

 

ষড়যন্ত্র নয়, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন নেতারা: রিজভী

 

জাতীয় কবি প্রসঙ্গে রিজভী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে বিচরণ করেছেন। বর্তমানে দেশে যে ফ্যাসিবাদী শাসন চলছে, দেশে গণতন্ত্র নেই, মতপ্রকাশের স্বাধীনতা নেই।  অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে জাতীয় কবির কবিতা, গান ও জীবন আদর্শ আমাদের প্রেরণা জোগায়। আমাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে উৎসাহিত করে, উদ্দীপনা যোগায়।

তারেক রহমানের দেশে আসতে না পারা স্বাধীন দেশে অনাকাক্সিক্ষত জানিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশনায়ক তারেক রহমান দেশে আসতে পারছেন না। একটি স্বাধীন দেশ তো এমন হওয়ার কথা ছিল না। শুধু গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য, গণতন্ত্রের পক্ষে স্লোগান ধরার জন্য আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেত্রী খালেদা জিয়াকে, হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দি করে রাখা হয়েছে।

 

ষড়যন্ত্র নয়, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন নেতারা: রিজভী

 

শ্রদ্ধা নিবেদনের সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জাসাসের আহ্বায়ক হেলাল খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন প্রমুখ।

Leave a Comment