*ইজি এক্সেস টু লিকুইডিটি নেই
*মানবিক সংকট সৃষ্টি
*বিদেশী বিনিয়োগ হ্রাস
*ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ কতৃক লুটপাটের অশনি সংকেত
*আয় হারিয়ে কর্মী ছাটাই করছে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক
বিশেষ প্রতিনিধি; জিলাইভ২৪.কম
আবারো ঢাকা ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ এ তালিকাভূক্ত সব কোম্পানীর শেয়ারে ‘ফ্লোর প্রাইস’ বা সর্বনিন্ম মূল্যস্তরসীমা আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্হা।
এ ব্যবস্হায় শেয়ারের মূল্য বেঁধে দেয়া সীমার নীচে নামবে না। এর মানে হলো, শেয়ার বিক্রি করতে চাইলেও ক্রেতা থাকবে না এবং শেয়ার বিক্রিও হবে না। ফলে, একজন বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে জরুরী আর্থিক প্রয়োজন মেটাতে চাইলে তা পারবে না।

সম্প্রতি ‘ফ্লোর প্রাইস’ একটি ঘটনা মানবিক সংকটের সৃষ্টি করেছে। একজন বিনিয়োগকারী তার অসুস্হ সন্তানের চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে ব্রোকারেজ হাউজে এসে কান্নাকাটি করেছেন।
তিনি সেই ব্রোকারেজ হাউজে আ্যাকাউন্ট পরিচালনা করেন। ফ্লোর প্রাইসের কারনে তিনি শেয়ার বিক্রি করতে পারেননি। এদিকে চিকিৎসার অভাবে তার সন্তান মৃত্যুপথযাত্রী।
কিন্ত কমপ্রোমাইজড প্রাইসে শেয়ার বিক্রি করার ইচ্ছে থাকা সত্বেও তা করতে পারছেন না।
তার মানে হলো টাকা থাকা সত্বেও তিনি তার সন্তানের চিকিৎসা করাতে পারছেন না। এ কষ্টেই তিনি কেঁদেছেন দেশের একটি নামকরা ব্রোকারেজ হাউজে এসে।
ব্রোকারেজ হাউজটির কোনও কর্মকর্তা এ নিয়ে অফিসিয়ালি কোনও মন্তব্যও করতে চাননি নিয়ন্ত্রক সংস্হার ভয়ে।
শেয়ারের মূল্যে ধারাবাহিক পতন ঠেকাতে বিরল এ ‘ফ্লোর প্রাইস’ ব্যবস্হা প্রথম চালু করা হয় গত বছরের ২৯শে জুলাই।
এরপর একই বছর ২১শে ডিসেম্বর ১৬৯ কোম্পানীর শেয়ারে ‘ফ্লোর প্রাইস’ তুলে নেয়া হয়।
গতকাল ১ মার্চ আবারো নিয়ন্ত্রক সংস্হা এ নির্দেশ প্রত্যাহার করে সব শেয়ারকে সর্বনিম্ন মূল্যস্তরসীমার আওতায় নিয়ে এলো।
এখন কথা হলো, মুক্তবাজার অর্থনীতিতে কেনো মূল্য নিয়ন্ত্রনের ব্যবস্হা? এর একটা কুফল হলো মানবিক সংকট বা মৌলিক অধিকার থেকে বন্চিত যা উদাহরন হিসেবে উপরে দেয়া হয়েছে?
আরেকটা কুফল হলো, শেয়ারবাজারে প্রাত্যহিক লেনদেনের সাথে যুক্ত আছে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক এর অসংখ্য কর্মচারী কর্মকর্তা। এখন ফ্লোর প্রাইস থাকায় বেচাকেনা নাই। লেনদেনও নাই।
ব্রোকারেজ হাউজের মূল আয় হলো শেয়ার কেনাবেচা থেকে কমিশন প্রাপ্তি। যেহেতু কেনাবেচা নাই তাই তাদের আয়ও নাই। ফলে বেতন দিতে পারছে না ব্রোকারেজ হাউঝগুলো। দীর্ঘদিন এ অবস্হা চলমান থাকায় তারা কর্মচারী ছাটাই শুরু করছে। সুতরাং ফ্লোর প্রাইস যত দীর্ঘ সময় থাকবে তত শেয়ারবাজার ও একে কেন্দ্র করে গড়ে উঠা প্রতিষ্ঠানগুলো ব্যবসা গুটিয়ে নিবে। তাহলে ফলাফল হলো বাজার ধ্বংস হয়ে যাওয়া।
বাংলাদেশে একটি সফল মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্হার অনন্য দৃষ্টান্ত। আপাতত সরকারের অর্থনৈতিক অগ্রগতির পরিসংখ্যান তাই বলে।
তাহলে কেনো শেয়ারবাজারে ফ্লোর প্রাইস দিয়ে মূল্য আটকে রাখার এ আয়োজন?
এ প্রশ্নটাই এখন শেয়ারবাজারে সাধারন বিনিয়োগকারীদের মনে বেশী করে নাড়া দিচ্ছে।
কিন্ত শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্হা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বলছে ভিন্ন কথা।
সাধারন বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে এ ফ্লোর প্রাইস দেয়া হয়েছে বলে নিয়ন্ত্রক সংস্হা দাবী করছে। আসলে সাধারন বিনিয়োগকারীর স্বার্থ কতটুকু রক্ষা হয়েছে বা হচ্ছে?
সাধারন বিনিয়োগকারী সেজে বিক্ষোভ প্রকাশ ও বিবৃতিদাতাদের কয়জনের বিনিোয়গ আছে শেয়ারবাজারে?

নাকি তারা আসলে ভাড়াটে হিসেবে একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা নিযুক্ত হয়ে সাধারন বিনিয়োগকারীদের পুঁজি লুটপাটের লক্ষ্য কে বাস্তবায়নে সহযোগীতা করছে?
প্রকৃত চিত্র কি?
একজন সাধারণ বিনিয়োগকারী শেয়ারবাজারে পূঁজি খাটায় স্বল্প বা দীর্ঘ মেয়াদে মূনাফা অর্জন করার টার্গেট নিয়ে। একইসাথে প্রয়োজনের সময় শেয়ার বিক্রি করে টাকা উত্তোলনের সহজ প্রক্রিয়াও তাকে এ বিনিয়োগে উৎসাহিত করে। কিন্ত ফ্লোর প্রাইস দেয়ার কারনে বিনিয়োগকারী তার শেয়ার বিক্রি করতে পারছেন না বা অতি প্রয়োজনীয়তা থাকা সত্বেও টাকা উত্তোলন করতে পারছে না।
তার মানে একজন বিনিয়োগকারী ‘ইজি এক্সেস টু লিকুইডিটি’ থেকে বঞ্চিত হচ্ছেন।
এ প্রসঙ্গে শেয়ারবাজারের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে শাকিল রিজভী বলেছেন এটি বিনিয়োগকারীর মৌলিক অধিকারের লঙ্ঘন।
তিনি বলেন, আমরা তো সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্হার আওতায় নই। তবে কেনো ফ্লোর প্রাইস?
এর ব্যাখ্যায় রিজভী বলেন, “শেয়ারবাজার তার নিজস্ব গতিতে চলবে। দাম বাড়বে, কমবে। এটা বাজারের অংশ। এটি মেনে নিয়েই একজন বিনিয়োগকারী বিনিয়োগ করেন। আইনগতভাবেও এটা স্বীকৃত। যদি একজন বিনিয়োগকারী আগে থেকে জানতো রেগুলেটর ফ্লোর প্রাইস বসিয়ে বিনিয়োগ আটকে দিতে পারে তাহলে সে হয়তো শেয়ারবাজারে বিনিয়োগ না করে ব্যাংক বা লিজিং কোম্পানিতে, সঞ্চয়পত্র বা অন্য কোনও মাধ্যমে টাকা বিনিয়োগ করতো। তাহলে তো অন্তত টাকাটা প্রয়োজনে তুলতে পারতো।”
শেয়ারবাজারের অংশীজনদের অনেকের সাথে কথা বলে জানা গেছে বর্তমান বিএসইসি নির্বাহী কর্মকর্তাদের সাথে যোগসাজশে একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ বা স্বার্থবাদী মহল এ ফ্লোর প্রাইস বসিয়ে লুটপাটের এক সুদূরপ্রসারী ষড়যন্ত্র করেছে।
ফ্লোর প্রাইস দিয়ে শেয়ারবাজারে অচলাবস্হা তৈরি করে একটা পর্যায়ে ফ্লোর প্রাইসস তুলে দিবে। আর হতাশাগ্রস্হ সাধারন বিনিয়োগকারী স্ব স্ব আ্যাকাউন্টে থাকা শেয়ার বিক্রি করে দিয়ে অন্তত যা পাওয়া যায় তা উদ্ধারে শেয়ার বিক্রির হিড়িক বা সেল প্রেসার তৈরী করবে। আর এসময় শেয়ারের মূল্য ক্রমাগত পড়তে থাকবে। একটা পর্যায়ে ক্রেতা হারিয়ে শেয়ার বিক্রি করতে চাওয়া বিনিয়োগকারী প্রাইস কম্প্রোমাইজ করে ক্রয়কৃত শেয়ার থেকে বেরুতে চেষ্টা করবে। সুযোগ বুঝে এই পড়তি বাজারে শেয়ার কিনতে অপেক্ষা করছে লুটেরাগণ।
অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমান বলেন, ফ্লোর প্রাইস ছিলো চরম ভুল সিদ্ধান্ত।
“ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো আয় হারিয়ে কর্মী ছাটাই শুরু করেছে। আগামী তিন মাসের মধ্যে এসব ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক রেকর্ড পরিমান কর্মী ছাটাই করবে।”
বিনিয়োগকারী কি করবে?
এমন প্রশ্নের জবাবে জিয়াউর রহমান বলেন, ‘ব্যাংক ও লিজিং কোম্পানী সুদ দেয় কিন্ত লিজিং কোম্পানীর সুদ ব্যাংকের তুলনায় বেশী হলেও তা একজন বিনিয়োগকারীর প্রত্যাশা ও নিরাপত্তা কোনটাই দিতে পারে না। তাই বিনিয়োগকারী শেয়ারবাজারে আসে। এখন শেয়ারবাজারের যা অবস্হা তাতে বিনিশোগকারী আস্হা হারিয়ে সরে যাবে।”
তিনি বলেন, বিদেশী বিনিয়োগকারী আসবে না এ মার্কেটে। কারন এ মার্কেটে নিয়ন্ত্রক সংস্হার উপর ভরসা করতে পারবে না তারা।
তিনি এ প্রসঙ্গে উল্লেখ করেন, বিএসইসি রোড শো করলো বিদেশে কোটি কোটি টাকা ব্যয় করে আসলো। কিন্ত কোনও ইতিবাচক সাড়া নেই। বরং ফ্লোর প্রাইস দেয়ার পর রেকর্ড পরিমান বিদেশী বিনিয়োগ হারিয়েছে বাংলাদেশের শেয়ারবাজার।
তিনি জানান, বিএসইসি চেষ্টা করছে একটি ফান্ড ম্যানেজ করার জন্য যাতে ফোর্সড সেল বা সেল প্রেসার সামলানো যায় এবং ব্যাক্তিগত বা সিন্ডিকেট কোনও ফায়দা লুটতে না পারে।
বাংলাদেশ ব্যাংকের সাথে বিএসইসি কথা বলছে কিন্ত আশাব্যান্জ্যক সাড়া পাচ্ছে না।
তিনি বলেন, আসলে সত্যিকার অর্থে সুশাসনের ঘাটতি বাংলাদেশের শেয়ারবাজারের দূরাবস্থা ও লক্ষ লক্ষ বিনিয়োগকারী পূঁজি হারানোর জন্য দায়ী।
