শুক্রবার সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়াতের আবেদন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৪ আগস্ট শান্তিপূর্ণ সমাবেশ পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে পুলিশ কমিশনার বরাবর আবেদন করেছে জামায়াতে ইসলামী।মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জামায়াতের সাত সদস্যের একটি প্রতিনিধি দল এ আবেদন জমা দেন।

এ সময় ডিএমপি সদর দপ্তরের সামনে সাংবাদিকদের আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশের সহযোগিতা না পাওয়ায় আমরা সমাবেশ করতে পারিনি। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা সমাবেশ করিনি। তাই শুক্রবার (৪ আগস্ট) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছি।

শুক্রবার সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়াতের আবেদন

তিনি বলেন, আজ কর্মব্যস্ত দিন হওয়ায় সমাবেশ করলে মানুষের ভোগান্তি হবে। তাই শুক্রবার ছুটির দিনে বিকেল আড়াইটার দিকে সমাবেশ করতে চায় জামায়াত। আমরা আশা করছি পুলিশ শতভাগ সহযোগিতা করবে।

 

শুক্রবার সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়াতের আবেদন

 

জামায়াতের আবেদনটি গ্রহণ করেন ডিএমপি সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ শিমুল মোস্তফা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে বলে জামায়াতের প্রতিনিধি দলকে জানানো হয়।

প্রতিনিধি দলে আরো ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার, ঢাকা আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত কার্যকরী সদস্য অ্যাডভোকেট আজমত হোসাইন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল করিম, ঢাকা আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত কার্যকরী সদস্য অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল হোসেন সবুজ ও অ্যাডভোকেট নুরুন্নবী উজ্জ্বল প্রমুখ।

 

আবারো তামাশার নির্বাচনের দিবাস্বপ্নে বিভোর সরকার: জামায়াত

 

Leave a Comment