১০ বছরের শিশুর আত্মহত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার সঙ্গে অভিমান করে পিয়া খানম নামে ১০ বছরের এক শিশুর আত্মহত্যা । পিয়া খানম উপজেলার টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া কানু মোল্লার বড় মেয়ে । শনিবার (২৪ জুন) বিকেল ৩ টার দিকে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু চাপুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

 

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা , পরিবার মেনে নেয়নি স্ত্রীকে

১০ বছরের শিশুর আত্মহত্যা

পারিবারিক সূত্র জানায়, কালু মোল্যার বড় মেয়ে পিয়া তার ছোট ভাইবোনদের সঙ্গে খেলা করে। খেলা করার এক পর্যায় ভাইবোনদের মধ্যে পিয়ার কলহ বাধে। তাদের বাবা দিনমজুর কালু মোল্লা এ ঘটনায় পিয়ার ওপর রাগারাগি করে। এরপর সে (পিয়া) বাবার সঙ্গে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং ঘরের আড়ার রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পরে পিয়ার মা ঘরে ঢুকে মেয়ের এ অবস্থা দেখে চিৎকার করলে প্রতিবেশিরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক ডা. আবির হোসেন শিশুটিকে মৃত্যু নিশ্চিত করে ভোরের কাগজকে জানান, হাসপাতালের আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের  বলেন, এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

 

১০ বছরের শিশুর আত্মহত্যা

 

Leave a Comment