শিবলী সাদিক । বাংলাদেশি রাজনীতিবিদ

শিবলী সাদিক দিনাজপুর জেলার নবাবগঞ্জে জন্মগ্রহণকারী বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনী এলাকা দিনাজপুর-৬ এর নির্বাচিত সংসদ- সদস্য।

শিবলী- সাদিক । বাংলাদেশি- রাজনীতিবিদ

 

শিবলী সাদিক । বাংলাদেশি রাজনীতিবিদ

 

প্রারম্ভিক জীবন

শিবলী -সাদিক দিনাজপুরের ৬ আসনের সাবেক সাংসদ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজুর পুত্র।

শিক্ষা জীবন

তিনি ১৯৯৮ সালে আফতাবগঞ্জ বি ইউ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরপর ঢাকা আইডিয়াল স্কুল এ ভর্তি হন উচ্চ মাধ্যমিক পড়াশোনার জন্য। কিন্তু তিনি উচ্চ মাধ্যমিক সহ পরবর্তি পড়াশোনা সম্পন্ন করেন দিনাজপুর আদর্শ কলেজ থেকে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

রাজনৈতিক জীবন

তিনি ২০১৪ সালের সাধারণ নির্বাচনে দিনাজপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১১নং আসন দিনাজপুর-৬ থেকে সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদ নির্বাচনে প্রতিযোগিতার পূর্বে তিনি উপজেলা- চেয়ারম্যান ছিলেন।

 

শিবলী সাদিক । বাংলাদেশি রাজনীতিবিদ

 

ব্যক্তিগত জীবন

শিবলী -সাদিক বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পি সালমা আক্তারকে বিয়ে করেন। তাদের একটি মেয়ে সন্তান আছে। ২০১৬ সালে শিবলী -সাদিক ও সালমা আক্তারের বিচ্ছেদ হয়। ২০১৯ সালে তার নির্বাচনী এলাকা হাকিমপুরের মল্লিক বাড়ী মেয়ে খাদিজা শিমুর সাথে ২য় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ব্যক্তিগত জীবনে তিনি সাংস্কৃতিমনা একজন ব্যক্তি। কলেজ জীবনে তিনি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বিতর্ক

২০২২ সালে শিবলী -সাদিক ও তার চাচা, স্বপ্নপুরীর স্বত্বাধিকারী, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সাঁওতালদের জমি দখলের অভিযোগ অভিযোগ ওঠে। সাঁওতাল জনগোষ্ঠীর কয়েকজন ব্যক্তি সংবাদ সম্মেলন করে এমপি ও তার চাচার বিরুদ্ধে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে জমি-জমা কেড়ে নেয়া ও জমি ফিরে পেতে চাওয়ায় হত্যার হুমকি দেয়ার অভিযোগ তোলেন।

শিবলী- সাদিক ও তার চাচার জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করে সাঁওতালরা। পরবর্তীতে জাতীয় প্রেসক্লাবে ‘সাঁওতালদের জমি ও জীবনরক্ষা আন্দোলন’ সংবাদ সম্মেলন করে শিবলী- সাদিকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করে। তবে শিবলী -সাদিক জমি দখলের অভিযোগ অস্বীকার করেন।

সংসদ সদস্য

সংসদ সদস্য জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্ট বা জাতীয় সংসদে সরকার কিংবা বিরোধীদলীয় সদস্য হিসেবে অংশগ্রহণ করে থাকেন। এর ইংরেজি প্রতিরূপ হচ্ছে ‘মেম্বার অব পার্লামেন্ট’ বা ‘এমপি’ এবং বাংলায় ‘সংসদ সদস্য’ কিংবা ‘সাংসদ’। এছাড়া, ফরাসী ভাষায় সংসদ সদস্যকে ‘ডেপুটি’ নামে অভিহিত করা হয়।

 

শিবলী সাদিক । বাংলাদেশি রাজনীতিবিদ

 

পরিচিতি

সংসদীয় গণতন্ত্রে একজন সংসদ সদস্য আইন-প্রণয়ন বিশেষতঃ রাষ্ট্রীয় আইন ও নাগরিক অধিকার প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাধারণ অর্থে নির্দিষ্ট সংসদ কিংবা জাতীয় সংসদের সদস্যই এমপি বা সংসদ সদস্য হিসেবে আখ্যায়িত হন।

বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে দ্বি-স্তরবিশিষ্ট সংসদীয় গণতন্ত্র রয়েছে। সেগুলো হচ্ছে – উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। সেক্ষেত্রে জনপ্রতিনিধি হিসেবে ‘সংসদ সদস্য’ পদটি নিম্নকক্ষের জন্য প্রযোজ্য। সচরাচর জনপ্রতিনিধি হিসেবে সংসদ সদস্য পদটি উচ্চ কক্ষে ভিন্ন পদে উপস্থাপন ও চিহ্নিত করা হয়। উচ্চ কক্ষ হিসেবে সিনেটে সংসদ সদস্য তখন তিনি ‘সিনেটর’ পদের ভূমিকায় অবতীর্ণ হন।

আরও দেখুনঃ

Leave a Comment