শহরের তাপমাত্রা কমাতে কাজ শুরু করেছেন বুশরা আফরিন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পাওয়া বুশরা আফরিন শহরের তাপমাত্রা কমাতে কাজ শুরু করেছেন।মঙ্গলবার তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়ক থেকে দুই লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে বুশরা আফরিন বলেন, আমার মূল টার্গেট হচ্ছে তাপমাত্রা কমাবে এমন সব পদক্ষেপ গ্রহণ করা। গাছগুলো যখন বড় হবে তখন তাপমাত্রা, অক্সিজেনসহ নানা দিক থেকে আমরা উপকৃত হবো।

শহরের তাপমাত্রা কমাতে কাজ শুরু করেছেন বুশরা আফরিন

চিফ হিট অফিসার বলেন, তাপমাত্রা কমাতে বৃক্ষরোপণ ছাড়াও নানান পদক্ষেপ পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, যা অফিসিয়ালি আমরা এখনও রিলিজ করিনি। কুল জোন, কুলিং সেন্টার এমন নানান পরিকল্পনা আমাদের আছে। অনেক জায়গায় কাজের জন্য গাছ কাটা হয়, এটি দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনে। গাছগুলোর বিষয়ে আমাদের প্রাধান্য দিতে হবে।

 

শহরের তাপমাত্রা কমাতে কাজ শুরু করেছেন বুশরা আফরিন

 

ঢাকা উত্তর সিটির ২ লাখ গাছ লাগানোর কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে চিফ হিট অফিসার বুশরা আফরিন এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, খুবই তাপদাহ চলছে, এই গরমে সবার ঘন ঘন পানি খাওয়া উচিত। আমরা ঢাকা শহরে গাছ লাগানো শুরু করেছি, জানি রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে না। এসব গাছগুলো আমাদের আগামী প্রজন্মের জন্য কাজে দিবে। যত গাছ লাগাতে পারবো, ততটা নিরাপদ হবে এই ঢাকা শহর।

চিফ হিট অফিসার বুশরা আফরিন সবশেষে বলেন, আমরা যেমন পরিকল্পনা গ্রহণ করেছি তাতে করে আমাদের কিছুটা সময় লাগবে, কারণ এগুলো সব দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। মাত্র এক মাস হয়েছে আমি নিয়োগ পেয়েছি, এখন আমরা এ বিষয়ে আরও স্টাডি করছি, সার্ভে করছি। ফলাফল পেতে আরও কিছুটা সময় লাগবে আমাদের।

 

শহরের তাপমাত্রা কমাতে কাজ শুরু করেছেন বুশরা আফরিন

 

Leave a Comment