শর্ত মেনে চললে ঈদের পরও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে : সেতু সচিব

শর্ত মেনে চললে ঈদের পরও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে : সেতু সচিব। বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন।

মনজুর হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ঈদে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের জন্য নির্ধারিত লেন ও টোল বুথ করা হয়েছে। তবে চাপ বেশি হলে অন্য বুথে যানবাহন ফাঁকা থাকলে সেখানেও টোল দিতে পারবে। এ ছাড়া নিয়মতান্ত্রিকভাবে মোটরসাইকেল চলাচলে চালকদের প্রয়োজনীয় শর্ত দেওয়া হয়েছে।

শর্ত মেনে চললে ঈদের পরও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে : সেতু সচিব

অন্যান্য যানবাহনের মতো মোটরসাইকেলেরও গতি সর্বোচ্চ ৬০ কিলোমিটার রাখা হয়েছে। চালকরা যেন এ শর্ত মেনে চলেন। তাহলে ঈদযাত্রা নিরাপদ হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।

শর্ত মেনে চললে ঈদের পরও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে : সেতু সচিব

এর আগে প্রায় ১০ মাস পর বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ছয়টা থেকে কয়েকটি শর্তে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে পারবে। গত মঙ্গলবার (১৮ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেতু সচিব আরো বলেন, পদ্মা সেতুর টোল প্লাজায় প্রতি ১৫ সেকেন্ডে একটি ও প্রতি মিনিটে চারটি মোটরসাইকেল টোল দিতে পারবেন। এ ছাড়া মোটরসাইকেলর জন্য বাঁ দিকে একটি ডেডিকেটেড লেন তৈরি করাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।  এর আগে গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর দিন সেতুতে যান চলাচল শুরু হয়।

 

শর্ত মেনে চললে ঈদের পরও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে : সেতু সচিব

 

প্রথম দিনে অন্তত ৪৫ হাজার যানবাহন পারাপার হয়েছিল আর এর মধ্যে মোটরসাইকেল ছিল ২৭ হাজার। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছিলেন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে ২৭ জুন ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য  মোটরসাইকেল চলাচল বন্ধ করে দিয়েছিল সেতু কর্তৃপক্ষ।

Leave a Comment