শরিফুল ইসলাম জিন্নাহ (১৩ জুন ১৯৫০) একজন বাংলাদেশী রাজনীতিবিদ এবং বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে জাতীয় -পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
Table of Contents
শরিফুল ইসলাম জিন্নাহ । বাংলাদেশি রাজনীতিবিদ

জন্ম ও শিক্ষাজীবন
শরিফুল -ইসলাম জিন্নাহর পৈতৃক বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গ্রামে। তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
কর্মজীবন
পেশায় ব্যবসায়ী শরিফুল -ইসলাম জিন্নাহ্ একজন ব্যবসায়ী। রাজনীতির সাথে সক্রিয় ভাবে যুক্ত আছেন।

রাজনৈতিক জীবন
জাতীয় -পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ্ । ১৯৯০ সালে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।২০০৮ সালে তিনি মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করে ৮৮৮৯০ ভোট প্রাপ্ত হয়ে ২য় হয়েছিলেন। ২০১৪ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
জাতীয় -পার্টি
জাতীয় -পার্টি বাংলাদেশের একটি রাজনৈতিক দল। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় -পার্টি গঠন করেন। বর্তমানে এর মূল দল জাতীয় -পার্টি ৪-টি অংশে বিভক্ত। মূল দলের নেতা জি এম কাদের, তবে অন্য তিনটি অংশের নেতা যথাক্রমে আনোয়ার হোসেন মঞ্জু , আন্দালিব রহমান পার্থ ও কাজী জাফর আহমেদ
২০১৪ তে এরশাদ এর কাজের জন্য জাতীয় -পার্টি বিভক্ত হয়ে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার নেতৃত্বে নতুন দল হয় এবং এটি ১৮ দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়ে ১৯ দলীয় জোট হয়।

সরকার গঠন
দলটি ১৯৮৬-১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় ছিল। পরে ১৯৯৬-২০০১,২০০৮-২০১৩ এবং ২০১৪-২০১৯ সালে আওয়ামী লীগের সাথে জোট সরকার গঠন করে।
আরও দেখুনঃ