রাজধানীর শতবর্ষ পুরানো ভবন ক্রমান্বয়ে ভেঙে ফেলা হবে: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

রাজধানীর শতবর্ষ পুরানো ভবন ক্রমান্বয়ে ভেঙে ফেলা হবে: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। ডা. এনামুর রহমান বলেছেন, বাংলাদেশে ৭ মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হবে এবং পাঁচ লাখ মানুষ হতাহত হবে। বহু বাড়িঘর ধ্বংস হয়ে যাবে। এমন অবস্থায় বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় দেশে পরিণত করতে কাজ করছে সরকার।

রাজধানীর শতবর্ষ পুরানো ভবন ক্রমান্বয়ে ভেঙে ফেলা হবে: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

 তিনি বলেন, ভূমিকম্প মোকাবিলায় আমাদের খুব বেশি সক্ষমতা নেই। জাপানের মতো দেশের ভূমিকম্প সহনীয় দেশে পরিণত করতে ৩০ বছর লেগেছে। সেখানে আমরা যেন অন্তত ৫০ বছরে হলেও বাংলাদেশকে ভূমিকম্প সহনীয় দেশে পরিণত করা যায় সেই চেষ্টা করছি। ঢাকার ঝুঁকিপূর্ণ ও ১০০ বছরের বেশি পুরোনো ভবনগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে। বিল্ডিং কোড ছাড়া নতুন করে কোনো ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। জাইকার সহযোগিতায় নতুন করে ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ করা হবে।

রাজধানীর শতবর্ষ পুরানো ভবন ক্রমান্বয়ে ভেঙে ফেলা হবে: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

সরকার ইতোমধ্যে ঢাকাকে আটটি জোনে ভাগ করে ভূমিকম্প সক্ষমতা তৈরির প্রকল্প হাতে নিয়েছে। জাইকার সহযোগিতায় ভূমিকম্প সহনীয় ভবনের ওপর সার্ভে করা হয়েছে। ভূমিকম্প সহনীয় দেশ হিসেবে বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি। এক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

বুধবার (২৩ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘সুপার-সমকাল আর্থকোয়েক অ্যান্ড ফায়ার প্রিপেয়ার্ডনেস অ্যাওয়ার্ড-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। 

রাজধানীর শতবর্ষ পুরানো ভবন ক্রমান্বয়ে ভেঙে ফেলা হবে: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

Leave a Comment