লাখ লাখ জিমেইল অ্যাকাউন্ট ডিসেম্বরে বন্ধ হতে পারে। বর্তমানে জিমেইল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপ। কারণ জিমেলই ব্যবহার করে বিভিন্ন ধরনের ডকুমেন্ট, ছবি এবং ভিডিও শেয়ার করা হয় ই-মেইলের মাধ্যমে। অফিসের কাজ থেকে শুরু করে স্কুলের কাজ এবং ব্যক্তিগত প্রয়োজনেও জিমেইল ব্যবহার করে হয়ে থাকে। কিন্তু, ডিসেম্বরেই বন্ধ হয়ে যেতে পারে অনেক ইউজারের এই জিমেইল অ্যাকাউন্ট।
লাখ লাখ জিমেইল অ্যাকাউন্ট ডিসেম্বরে বন্ধ হতে পারে
চলতি বছরের জুলাইয়ে এমন এক ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ। যা ১ ডিসেম্বর থেকে কার্যকর করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট। সম্প্রতি কয়েক লাখ জিমেলই ইউজারকে গুগল একটি ই-মেইল পাঠিয়েছে। যেখানে বলা হয়েছে, সব ইউজার বিগত ২ বছর ধরে জিমেইলে সক্রিয় নেই, তাদের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ১ ডিসেম্বর থেকে ডিলিট করা শুরু হবে। জিমেইলের এই ই-মেইলের পর লাখ লাখ ইউজারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জিমেইল অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে গেলে সেই অ্যাকাউন্ট দিয়ে খোলা গুগল ড্রাইভ, ডকস, মিট, ক্যালেন্ডার, ইউটিউব ও ছবি ডিলিট হয়ে যাবে।

গুগল পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দ্বি-স্তর বিশিষ্ট নিরাপত্তা না থাকলে অব্যবহৃত ই-মেইল গ্রাহকের অজান্তেই হ্যাক হয়ে যায়। অর্থাৎ সেটা নিষ্ক্রিয় হওয়ার আশঙ্কা থাকে প্রায় ১০ গুণ। তবে জিমেইলে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান নিবন্ধিত থাকলে তা ডিলিট হবে না। শুধু ব্যক্তি ই-মেইল বন্ধ হয়ে যাবে।
ইতোমধ্যে জিমেইলে অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহার করা রিকোভারি ই-মেইলে এ সংক্রান্ত নোটিফিকেশন পাঠাতে শুরু করেছে গুগল। এরই মধ্যে ই-মেইল সুরক্ষার জন্য বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে গুগল। জিমেইল লগইন করে গুগলের মৌলিক ফিচার ব্যবহার করতে বলেছে তারা।গুগল ড্রাইভ ব্যবহার, ইউটিউবে ভিডিও দেখতে, গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড এবং গুগল সার্চ করতে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক ব্লগ পোস্টে গুগল জানায়, অনেক ই-মেইল ও ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল, যেগুলো আর ব্যবহার হচ্ছে না। ইতোমধ্যে সেগুলো ডিলিট করার জন্য গ্রাহককে অনুরোধ জানানো হয়েছে। যদি তারা না করে থাকে, তাহলে পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া হবে। এজন্য আগে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে একাধিক নোটিফিকেশন পাঠানো হবে।