উন্নয়নের রোল মডেল এখন ময়মনসিংহ নগর

উন্নয়নের রোল মডেল এখন ময়মনসিংহ নগর , আগামী ৩ মাস পরই দেশের নবীনতম সিটি কর্পোরেশন- ময়মনসিংহ সিটি করপোরেশন ৪ বছরে পদার্পণ করবে। বিলুপ্ত পৌরসভার জনবল, নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহের দুর্বল অবকাঠামো, আর বিপুল নাগরিক চাহিদাকে সামনে রেখে এ যাত্রায় সড়ক ড্রেন ফুটপাত নির্মাণ, কোভিড মোকাবেলা, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি নানা ক্ষেত্রে তরুণ মেয়র মো. ইকরামুল হক টিটুর নেতৃত্বে ময়মনসিংহ সিটি করপোরেশন অগ্রগতি দেখিয়েছে।

মসিকের সড়ক-ড্রেনেজ ও অবকাঠামো নির্মাণে প্রায় ৯৬ কোটি টাকার কাজ সম্পন্ন করা হয়েছে। এতে তৈরি হয়েছে ৮০ কিলোমিটার নতুন রাস্তা এবং ৪৩ কিলোমিটার ড্রেন। এছাড়াও সড়ক ড্রেনেজ অবকাঠামো নির্মাণ ও নাগরিক সেবা উন্নতকরণে ১৫৭৫ কোটি টাকার প্রকল্পের আওতায় বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৫৬৩ কোটি টাকার কাজ চলমান আছে। এতে তৈরি হচ্ছে ৯৭ কিলোমিটার আরসিসি, ৭৮ কিলোমিটার বিসি এবং ২ কিলোমিটার সিসি সড়ক, ৮৫ কিলোমিটার ড্রেন এবং ৭ কিলোমিটার ফুটপাত। একসাথে এত উন্নয়নকাজ আরও কখনো ঘটেনি ময়মনসিংহবাসীর জন্য।

 

উন্নয়নের রোল মডেল এখন ময়মনসিংহ নগর

উন্নয়নের রোল মডেল এখন ময়মনসিংহ নগর

শহরের অন্যতম সমস্যা জলবদ্ধতা নিরসনে ড্রেনেজ অবকাঠামোকেও ঢেলে সাজাচ্ছে ময়মনসিংহ সিটি করপোরশন। ইতোমধ্যে বাজার এলাকাসহ মূল শহর এলাকার জলাবদ্ধতা অনেকটা নিরসন হয়েছে। এছাড়াও, বর্তমানে চলমান শহরের ভেতরে নতুন বাজার রেল ক্রসিং থেকে ব্যাটবল চত্বর পর্যন্ত আন্ডারগ্রাউন্ড পাইপ ড্রেনের কাজ একটি ভালো উদ্যোগ বলে মনে করছে নগরবাসী। এতে করে শহরের খালগুলো থেকে পানি বের হওয়াটা আরও সহজতর হবে, যা সামগ্রিক জলাবদ্ধতা পরিস্থিতির উন্নয়ন ঘটাবে।

শহর আলোকিতকরণেও গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখাতে সক্ষম হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। শহরের বিভিন্ন ওয়ার্ডের প্রায় ১৬৫ কিলোমিটার সড়কে পোলসহ আধুনিক  এলইডি বাতি স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। মসিক মেয়র সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছ কোভিড মোকাবেলায় নিজের ঝুঁকিকে তোয়াক্কা না করে কোভিড মোকাবেলা নির্দেশনা বাস্তবায়ন এবং মানবিক সহায়তার জন্য।

সরকারী ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১৩২৭ টন চাল ও ৬৫ লক্ষ টাকার খাদ্য সহায়তা ছাড়াও তিনি নিজ উদ্যোগে লক্ষাধিক প্যাকেট খাদ্য সমাগ্রী অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন। করোনা টিকা প্রদানেও মেয়রের উদ্যোগ ছিল প্রশংসনীয়। কোভিড টিকার রেজিস্ট্রেশন সহায়তা, এলাকা ও গ্রুপ ভিত্তিক টিকা ক্যাম্পেইন ইত্যাদি কারণে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার প্রায় ৯৫ ভাগ মানুষকে ২ ডোজ টিকা প্রদান করা সম্ভব হয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে আরও কিছু উদ্যোগের বাস্তবায়ন করেছেন মেয়র। ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ১১৯২ জনকে বিউটি পার্লার, কম্পিউটার, ড্রাইভিং, মোবাইল সার্ভিসিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ, ২৫৭৬ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ১৪৭৬ জনকে পুষ্টি সহায়তা, ৩১২ জন কিশোরীকে স্বাস্থ্য-পুষ্টি পরামর্শ ও পুষ্টি উপকরণ প্রদান, প্রান্তিক জনগোষ্ঠির জন্য নলকূপ, রোড লাইট, ড্রেন, টয়লেট, সেপটিক ট্যাংক ইত্যাদ নির্মাণের মাধ্যমে সহযোগিতা প্রদান করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

 

উন্নয়নের রোল মডেল এখন ময়মনসিংহ নগর

 

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে মেয়র মো. ইকরামুল হক টিটু শম্ভুগঞ্জ ব্রিজের কাছে স্থাপন করেছেন জয়বাংলা চত্বর। চত্বরটি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর স্মরণে এক অনন্য স্থাপত্যে পরিণত হয়েছে। এছাড়া টাউনহলে স্থাপন করেছেন বঙ্গবন্ধু গ্যালারি। এখানেও প্রতিদিন অসংখ্য দর্শনার্থী বঙ্গবন্ধু দুর্লভ ছবি, ডকুমেন্টারি, বানী ইত্যাদি দেখার সুযোগ পাচ্ছেন।

মসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী যে স্বপ্নে ময়মনসিংহ বাসীকে সিটি কর্পোরেশন দিয়েছেন, সেভাবেই কাজ করে যাচ্ছি।

আরও দেখুনঃ

Leave a Comment