রেলের প্রকল্পসমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার সুপারিশ

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বাংলাদেশ রেলের প্রকল্প বাস্তবায়নাধীন কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠুভাবে সমাপ্তির সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে আজ  সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায়  এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, শফিকুল ইসলাম শিমুল, মো. শফিকুল আজম খাঁন, এইচ এম ইব্রাহিম, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি সভায় অংশগ্রহণ করেন।

 নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার সুপারিশ রেলের প্রকল্প

সভায় কমিটির ২৪তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়।

 

 নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার সুপারিশ রেলের প্রকল্প

 

সভায় বাংলাদেশ রেলওয়ের সিগনালিং পদ্ধতি আধুনিকায়ন, পদ্মা সেতুর রেল সংযোগের সর্বশেষ অগ্রগতি, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা, গাজীপুর জেলার ধীরাশ্রম কন্টেইনার টার্মিনাল নির্মাণের সর্বশেষ অবস্থা এবং চট্টগ্রামস্থ বে-টার্মিনাল সংলগ্ন কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন, চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের সার্বিক উন্নয়ন, সোনার বাংলা, মহানগর প্রভাতী, জয়ন্তী এক্সপ্রেস ট্রেনের সুষ্ঠু ব্যবস্থাপনা, চট্টগ্রামস্থ পলোগ্রাউন্ড মাঠের সম্প্রসারণ ও সৌন্দর্য বৃদ্ধিকরণ সম্পর্কে সভায় বিস্তারিত আলোচনা হয়।

 

 নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার সুপারিশ রেলের প্রকল্প

 

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

আরও দেখুনঃ

Leave a Comment