ফ্রিল্যান্সারদের রেমিট্যান্সে উৎসে কর না কাটার’ সার্কুলার জারি।ফ্রিল্যান্সারদের বিদেশি আয় বা রেমিট্যান্সের বিপরীতে কোনো ধরনের উৎসে কর না কাটার জন্য নির্দেশ দিয়ে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে। ওই ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ রোববার রাতে তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। ইতোমধ্যে দেশের বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংককে এ বিষয় নির্দেশনা পাঠানোও হয়েছে।

ফ্রিল্যান্সারদের রেমিট্যান্সে উৎসে কর না কাটার সার্কুলার জারি
এতে বলা হয়, আয়কর আইন ২০২৩ এর ১২৪ ধারা অনুযায়ী, আইটি ফ্রি ল্যান্সিং খাত থেকে কোনো উৎসে কর কাটা যাবে না।
এর আগে ৩০ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকেও বলা হয় ফ্রিল্যান্সারদের বিদেশি আয় বা রেমিট্যান্সের বিপরীতে কোনও উৎসে কর কর্তন প্রযোজ্য নয়।

এনবিআর সূত্র জানায়, নতুন আয়কর আইনেও ফ্রিল্যান্সারদের আয় করমুক্ত রাখা হয়েছে।