রাজধানীর হাতিরঝিলে বোট থেকে পা পিছলে পানিতে পড়ে মৃত্যু

রাজধানীর হাতিরঝিলে বোট (প্যাডেল বোট ) থেকে পা পিছলে পানিতে পড়ে মো. ইবাদত হোসেন (৪৭) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 

রাজধানীর হাতিরঝিলে বোট থেকে পা পিছলে পানিতে পড়ে মৃত্যু

 

রাজধানীর হাতিরঝিলে বোট থেকে পা পিছলে পানিতে পড়ে মৃত্যু

মৃত ইবাদত হোসেনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরদারপাড়া গ্রামে। তার বাবার নাম মো. ইলিয়াস উদ্দিন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

 

রাজধানীর হাতিরঝিলে বোট থেকে পা পিছলে পানিতে পড়ে মৃত্যু

 

আহত ইবাদত হোসেনকে হাসপাতালে নিয়ে আসেন তার আত্মীয় আতিয়ার হোসেন। তিনি জানান, ইবাদত একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। শুক্রবার ছুটির দিনে বন্ধুরা মিলে মেরুল বাড্ডায় একটি রেস্তোরাঁয় ইফতার করেন। ইফতারের পর বন্ধুরা মিলে হাতিরঝিলে প্যাডেল বোটে ওঠেন। কিছুক্ষণ পর বোট থেকে পা পিছলে পানিতে পড়ে যান ইবাদত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে আসে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Leave a Comment