রাজধানীর কাওলায় আওয়ামী লীগের’ জনসভায় ‘প্রধানমন্ত্রী।কাওলার সিভিল এভিয়েশন মাঠে এ জনসমাবেশের আয়োজন করা হয়েছে। হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে গত ৭ অক্টোবর এই জনসভা করার কথা ছিল আওয়ামী লীগের। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে সেদিন সমাবেশ না করে কর্মসূচী পেছানো হয়।

রাজধানীর কাওলায় আওয়ামী লীগের’ জনসভায় ‘প্রধানমন্ত্রী
সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হতে থাকেন নেতাকর্মীরা। ঢাকা মহানগরীর বিভিন্ন শাখা ও ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন কাওলা মাঠে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনরা অনুষ্ঠানস্থলে পৌঁছার আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
