রাজধানীতে জুয়া খেলে ঋণগ্রস্থ যুবকের আত্মহত্যা। রাজধানীর মুগদায় অনলাইনে জুয়া খেলে ঋণগ্রস্থ পারিবারিক কলহে রুবেল মিয়া (২৮) নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ খবর জানান মুগদা থানার উপ পরিদর্শক এসআই এনামুল করিম। তিনি বলেন, খবর পেয়ে শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে উওর মুগদা একটি বাসার চারতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পড়ে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রোববার সকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীতে জুয়া খেলে ঋণগ্রস্থ যুবকের আত্মহত্যা
এসআই বলেন, প্রাথমিকভাবে জানা গেছে অনলাইনে জুয়া খেলে ঋণগ্রস্থ পারিবারিক অশান্তির কারণে রুবেল তার কক্ষে ঘরের ভিতর থেকে ছিটকানি লাগিয়ে ফ্যানের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরের সিটকিরি ভেঙে তার ছোট ভাই ও বাড়ির মালিকসহ তাকে উদ্ধার করে নিচে নামিয়ে পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃতের ছোট ভাই সুমন মিয়া বলেন, বড় ভাই রুবেল পদ্মা টেলিকম নামক একটি বিকাশের দোকানে চাকরি করতেন। আমি ও ঐ প্রতিষ্ঠানে একই সঙ্গে চাকরি করি। বড় ভাই রাতে বাসায় খাবার খেতে রুমে যায়। এরপর রাত সাড়ে বারোটার দিকে আমি রুমে গিয়ে দেখি দরজা বন্ধ তার কোন সারা শব্দ নাই। পরে বাড়িয়ালার সহযোগিতায় দরজা ভেঙে দেখি ফ্যানের সাথে রসি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে।
মৃতের ছোট ভাই আরো বলেন, ওই প্রতিষ্ঠানের মালিক তার ভাইয়ের কাছে এ ১ লাখ ৫ হাজার টাকা পেতেন। তাকে ৫০ হাজার টাকা দিয়েও দিয়েছে। মৃতের ছোট ভাইয়ের অভিযোগ, ঐ প্রতিষ্ঠানের মালিক তার সঙ্গে টাকা সংক্রান্ত বিষয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করতো সে কারণেই তার ভাই আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

মৃত রুবেল নরসিংদী জেলার বেলাবো উপজেলা লতিফ পুর গ্রামের মোক্তার মিয়ার ছেলে। তিনি উত্তর মুগদায় ভারা বাসায় থাকতেন। তার পরিবার থাকতো গ্রামে। দুই মেয়ের জনক ছিলেন তিনি। দুই ভাই এক বোনের মধ্যে তিনি বড় ছিলেন।