রমজান মাস শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন করে জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, যারা রমজানে ভিক্ষা করবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।
আরব আমিরাতের আইন অনুযায়ী, ভিক্ষা একটি শাস্তিযোগ্য অপরাধ। কেউ এ অপরাধ করলে তাকে তিন মাসের জেল অথবা সর্বোচ্চ ৫ হাজার দিরহাম জরিমানা করা হয়। যা বাংলাদেশি টাকায় প্রায় দেড় লাখ টাকা।

রমজানে ভিক্ষা করলেই গুনতে হবে জরিমানা
আমিরাতের পাবলিক প্রসিকিউশন সতর্কবার্তায় জানিয়েছে, যদি কাউকে ভিক্ষা করার অপরাধে ধরা হয় তবে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।
সতর্কবার্তায় আরও বলা হয়, স্বাস্থ্যবান কোনো ব্যক্তি যদি ভিক্ষা করেন, চলার উপায় থাকা সত্ত্বেও যদি কেউ ভিক্ষা করেন, এছাড়া আহত বা প্রতিবন্ধী সেজে কেউ যদি করুণা পাওয়ার চেষ্টা করেন বা তৃতীয় কোনো পক্ষকে সহায়তা করার নাম করে যদি কেউ সাহায্য তোলার চেষ্টা করেন, তবে তাদেরকে ভিক্ষুকদের দেওয়া শাস্তির চেয়েও কঠিন শাস্তি দেওয়া হবে।

মূলত রমজান মাস আসলেই ভিক্ষাবৃত্তি বেড়ে যায় দেশটিতে। তাই এ সপ্তাহের শুরুতে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে’ ক্যাম্পেইন শুরু করেছে দুবাই পুলিশ।

গত সপ্তাহে দুবাই পুলিশ জানিয়েছিল, গত বছর রমজান মাসে ৬০৪ জনকে আটক করা হয়েছিল, তাদের মধ্যে ৩৮২ জন ছিলেন ভিক্ষুক।
আরও দেখুনঃ