মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন । বাংলাদেশি রাজনীতিবিদ

মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন (জন্ম ১৪ নভেম্বর ১৯৩৬) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত ভাইস চেয়ারম্যান। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন । বাংলাদেশি রাজনীতিবিদ

 

মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন । বাংলাদেশি রাজনীতিবিদ

 

কর্মজীবন

ইউসুফ হোসেন হুমায়ুন ছাত্রনেতা হিসেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বরিশাল ও ঢাকার বিভিন্ন রণাঙ্গনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়ে ১৯৭১ সালে তরুণ আইনজীবী হিসেবে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হন এবং বরিশালের বিভিন্ন গ্রামে–গঞ্জে জনমত গড়ে তুলেন এবং বাঙ্গালির মাঝে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে কাজ করেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

রাজনীতি

হুমায়ুন ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৮ সালে বাংলাদেশের সাধারণ নির্বাচনে জাতীয় সংসদের ভোলা-১ আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থী হন। ওই নির্বাচনে তাকে হারিয়ে ৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-র আন্দালিব রহমান পার্থ বিজয়ী হন।

আইন পেশা

২০১৮ সালের ৭ জুলাই থেকে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক। এর আগে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক প্রথম আলোর মত-দ্বিম বিভাগে কলাম লিখতেন।

 

মোহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন । বাংলাদেশি রাজনীতিবিদ

 

ব্যক্তিগত ও শিক্ষা জীবন

হুমায়ুন ১৯৩৬ সালের ১৪ নভেম্বর বাংলাদেশের ভোলা জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স পাস করেন। তার কন্যা শম্পা বর্তমানে আমেরিকায় বসবাস করেন এবং ছেলে আফতাব ইউসুফ রাজ ঢাকার স্কয়ার হাসপাতালের একজন শিশুরোগ বিশেষজ্ঞ।

আরও দেখুনঃ

Leave a Comment