ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত। প্রথম জামাত সকাল ৭টায় শুরু হবে। রোববার (২৫ জুন) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ১০ জিলহজ ১৪৪৪ হিজরি (২৯ জুন) বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ওই জামাতগুলো নিম্নোক্ত আলেমরা ইমাম ও মুকাব্বির-এর দায়িত্ব পালন করবেন।

ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫ জামাত
প্রথম জামাত : সকাল ৭টা
ইমাম : বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক
মুকাব্বির : বায়তুল মোকাররম জাতীয় মসজিদ খাদেম আব্দুল হাদী।
দ্বিতীয় জামাত : সকাল ৮টা
ইমাম : বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মাওলানা মুহীউদ্দিন কাসেম।
মুকাব্বির : বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন (অব.) হাফেজ ক্বারী মো. আতাউর রহমান।
তৃতীয় জামাত : সকাল ৯টা
ইমাম: ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী।
মুকাব্বির: বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চিফ খাদেম মো. শহিদ উল্লাহ।
চতুর্থ জামাত : সকাল ১০টা
ইমাম : ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার
মুকাব্বির : বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. রুহুল আমিন।
পঞ্চম ও সর্বশেষ জামাত : সকাল ১০টা ৪৫ মিনিট
ইমাম : ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ
মুকাব্বির : বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম হাফেজ মো. জহিরুল ইসলাম।
