মেঘনায় ডুবলো কয়লাবাহী জাহাজ

মেঘনায় ডুবলো কয়লাবাহী ‘জাহাজ।লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে কয়লাবাহী ‘এমবি আল নাহিয়ান’ নামক একটি জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা নাবিক-শ্রমিকসহ ১২ জন অন্য আরেকটি জাহাজে নিরাপদ অবস্থানে যেতে সক্ষম হয়েছেন। 

মেঘনায় ডুবলো কয়লাবাহী জাহাজ

সোমবার (২ অক্টোবর) রাতে রামগতির বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. ফেরদৌস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে উপজেলার মেঘনা নদীর চর গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মেঘনায় ডুবলো কয়লাবাহী জাহাজ

জাহাজটি  চট্টগ্রাম থেকে কয়লাবোঝাই করে দাউদকান্দির উদ্দেশ্যে যাচ্ছিলো বলে জানিয়েছে নৌ-পুলিশ। 

জানাক গেছে, চট্রগ্রাম থেকে দাউদকান্দির উদ্দেশ্যে ছেড়ে আসা কয়লা বোঝাই ‘এমবি আল নাহিয়ান’ নামক জাহাজটি লক্ষ্মীপুরের রামগতির চরগজারিয়া ও নোয়াখালীর হাতিয়ার মৌলভীর চর এলাকায় আসলে জাহাজের নীচের তলা ফেটে যায়। এতে জাহাজের বেশিরভাগ অংশ নদীতে ডুবে যায়। পরে একই কোম্পানীর অন্য আরেকটি জাহাজ এসে নাবিক এবং শ্রমিকদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন।

 

মেঘনায় ডুবলো কয়লাবাহী জাহাজ

 

Leave a Comment