মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলন্ঠিত করেছিলেন খালেদা জিয়া : আমু

মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলন্ঠিত করেছিলেন খালেদা জিয়া : আমু, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির-হোসেন আমু বলেছেন, স্বাধীনতা বিরোধীদের নিয়ে দল, জোট ও সরকার গঠন করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলন্ঠিত করেছিলেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের নিয়ে দল গঠন, চিহ্নিত যুদ্ধাপরাধী নিজামী, মুজাহিদদের নিয়ে জোট ও সরকার গঠন করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলন্ঠিত করেছেন।

মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলন্ঠিত করেছিলেন খালেদা জিয়া : আমু

 

মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলন্ঠিত করেছিলেন খালেদা জিয়া : আমু

 

জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনী ও যুদ্ধাপরাধীদের যেভাবে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে পুনর্বাসন করেছেন, তারই ধারাবাহিকতায় একই পথে হেঁটেছেন বেগম জিয়া। আমির হোসেন আমু আজ রোববার সকালে বারডেম হাসাপাতাল মিলনায়তনে জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে  বঙ্গবন্ধু পরিষদ বারডেম আয়োজিত আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের বিভিন্নভাবে পুনর্বাসন, খুনীদের বিভিন্ন কূটনৈতিক মিশনে পদায়ন, তাদের দিয়ে ফ্রিডম পার্টি গঠন, খুনী ও  চিহ্নিত  যুদ্ধাপরাধীদের মন্ত্রীসভায় ঠাঁই দিয়ে বাংলাদেশকে নব্য পাকিস্তান  বানাতে সব ধরনের চেষ্টা ছিল  জিয়া ও খালেদা জিয়ার আমলে। তিনি বলেন, তাদের এসব কর্মকান্ডে প্রমাণিত বঙ্গবন্ধু হত্যাকান্ড ব্যক্তি কিংবা পারিবারিক হত্যাকান্ড ছিল না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাৎ করে এই দেশকে আবারও পাকিস্তানী ভাবধারায় ফিরিয়ে নেওয়াই ছিল ঘাতকদের মূল লক্ষ্য।

 

মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলন্ঠিত করেছিলেন খালেদা জিয়া : আমু

বঙ্গবন্ধু পরিষদ, বারডেম শাখার  সভাপতি মীর নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, বাংলাদেশ ডায়াবেটিক  সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, যুগ্ম মহাসচিব অধ্যাপক রশিদ-ই-মাহবুব, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম  চৌধুরী, ঝিনাইদহ জেলা আওয়ামী  লীগের  সাধারণ  সম্পাদক সাইদুল করিম মিন্টু, অধ্যাপক ডা.পুরবী রানী দেবনাথ প্রমুখ  বক্তব্য রাখেন।
বিএম মোজাম্মেল হক বলেন, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। আন্দোলন-সংগ্রামে জনগনের  সাড়া না পেয়ে স্বাধীনতা বিরোধী শক্তিকে সাথে নিয়ে বিদেশীদের কাছে ধর্না দিয়ে সরকারের বিরূদ্ধে  ষড়যন্ত্র ও অপ্রচারের পথ বেছে নিয়েছে বিএনপি। তারা বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে।

আরও দেখুনঃ 

Leave a Comment