মাস্কের টুইটারকে টেক্কা দিতে জাকারবার্গ আনছেন থ্রেডস

মাস্কের টুইটারকে টেক্কা দিতে জাকারবার্গ আনছেন থ্রেডস। মার্কিন উদ্যোক্তা ইলন মাস্কের টুইটার-কে টেক্কা দিতে মাইক্রোব্লগিং সাইট আনছেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা-র সিইও মার্ক জাকারবার্গ। অ্যাপল অ্যাপ স্টোরে ‘বৃহস্পতিবার থেকে পাওয়া যাবে থ্রেডস নামের অ্যাপটি। এটি লিঙ্ক করা থাকবে ইনস্টাগ্রামের সঙ্গে। মেটার থ্রেডস অ্যাপ বিনামূল্যে পরিষেবা দেবে। ব্যবহারকারী সীমাবদ্ধতা ছাড়াই যতখুশি পোস্ট দেখতে পারবেন। টুইটারে এ ধরনের সীমাবদ্ধতা যুক্ত করে ব্যবহাকারীদের ক্ষুব্ধ করেছেন ইলন মাস্ক।

 

মাস্কের টুইটারকে টেক্কা দিতে জাকারবার্গ আনছেন থ্রেডস

মাস্কের টুইটারকে টেক্কা দিতে জাকারবার্গ আনছেন থ্রেডস

থ্রেডস নিয়ে এক টুইটে মাস্ক লেখেন, ‘ধন্যবাদ, তারা খুব বুদ্ধিমত্তার সঙ্গে শুরু করেছে।’এই পদক্ষেপটি মেটা বস মার্ক জাকারবার্গ এবং টুইটারের মালিক ইলন মাস্কের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সর্বশেষতম। টুইটারের সামনে এখন বড় হুমকি হতে পারে থ্রেডস।

যদিও এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল বা মাস্টোডনর টুইটারের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে ধারে কাছে যেতে পারেনি।এ ক্ষেত্রে থ্রেডস অনেক এগিয়ে। টুইটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সম্পদ রয়েছে মেটার। এ ছাড়া থ্রেডস ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের অংশ হবে, তাই এটি কয়েক মিলিয়ন অ্যাকাউন্টের সঙ্গেও সংযুক্ত থাকবে।

 

মাস্কের টুইটারকে টেক্কা দিতে জাকারবার্গ আনছেন থ্রেডস

 

Leave a Comment