আজ থেকে দুই মাস ইলিশের ৫ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ

মৎস্য ‘অধিদপ্তর সূত্র জানায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলাসংলগ্ন আন্ধারমানিক নদের ৪০ কিলোমিটার আয়তনের অভয়াশ্রমটি এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এ অভয়াশ্রমে গত নভেম্বর থেকে ডিসেম্বর—দুই মাসের নিষেধাজ্ঞা ছিল।

 

ইলিশের ৫ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ আজ থেকে দুই মাস

 

মাছের প্রজননকাল, চলাচলের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে ওই অভয়াশ্রমে প্রতিবছর আগেভাগেই দুই মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইলিশ সম্পদ বাড়াতে সরকার জাটকা নিধন রোধে ২০০৬ সালে দেশের অভয়াশ্রমগুলোয় নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু করে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক আনিছুর রহমান তালুকদার জানান, ছয়টির মধ্যে পাঁচটি অভয়াশ্রমে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে তাঁদের জেল-জরিমানা করা হবে। নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের যাতে কষ্ট না হয়, সে জন্য তাঁদের সরকারের পক্ষ থেকে চার ধরনের সহায়তা দেওয়া হবে।

আরও দেখুনঃ

Leave a Comment