সাহরির সময় মসজিদের মাইকে ডাকাডাকি বন্ধ হওয়া উচিত: শায়খ আহমাদুল্লাহ

সাহরির সময় মসজিদের মাইকে ডাকাডাকি বন্ধ হওয়া’ উচিত , রমজান আসে সাহরিতে মসজিদের মাইকে রোজাদারদের ঘুম ভাঙ্গাতে উচ্চশব্দে ডাকাডাকি এবং গজল গাওয়ার যে রেওয়াজ দেশে চালু রয়েছে, সে সম্পর্কে কথা বলেছেন দেশের জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।

সোমবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই ইসলামি বক্তা বলেন, ভোর রাতে সাহরির ‘সময় মসজিদের মাইকে অতিরিক্ত ডাকাডাকি এবং গজল গাওয়ার প্রথা বন্ধ হওয়া উচিত। একটা সময় মানুষের প্রয়োজনেই হয়তো ডাকাডাকির এই প্রথা চালু হয়েছিল। কিন্তু এখন প্রতিটা বাড়িতেই ঘুম ভাঙানোর মতো দু চারটা এলার্ম ঘড়িবিশিষ্ট মোবাইল ফোন আছে। এ সময়ে এসে ঘুম ভাঙানোর জন্য মাইকের মাত্রারিক্ত ডাকাডাকি নিষ্প্রয়োজন; বরং বিরক্তিকর।

সাহরির সময় মসজিদের মাইকে ডাকাডাকি বন্ধ হওয়া উচিত: শায়খ আহমাদুল্লাহ

কারণ হিসেবে আহমাদুল্লাহ বলেন, সাহরির ওই সময়টা তাহাজ্জুদ এবং দোয়া কবুলের সময়। ওই সময় মাইকের আওয়াজ ইবাদতকারীদের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে। তাছাড়া ঋতুবতী নারী, অসুস্থ, শিশু এবং অমুসলিমদের ঘুমেরও ব্যাঘাত সৃষ্টি করে মাইকের আওয়াজ। যেখানে ঘুমের ব্যাঘাত ঘটিয়ে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন স্বয়ং রাসুল সা., সেখানে অনেক সময় ধরে মাইক বাজানো কতটা যুক্তিসঙ্গত এবং ইসলাম-সঙ্গত? হ্যাঁ, সাহরির শুরুতে এবং শেষে এক-দু বার ডেকে দেয়া যায়। কিন্তু লাগাতার ডাকাডাকি, গজল, হামদ-নাত গাওয়া মোটেও কাম্য নয়। আমাদের এই সকল কর্মকাণ্ডের জন্য অনেকে ইসলামের প্রতি বিতৃষ্ণ হয়ে যায়।

 

সাহরির সময় মসজিদের মাইকে ডাকাডাকি বন্ধ হওয়া উচিত: শায়খ আহমাদুল্লাহ
শায়খ আহমাদুল্লাহ

তিনি আরো বলেন, অনেকে হয়তো আজানের কথা বলবেন—ফজরের আজানের কারণেও তো ঘুমের ব্যাঘাত ঘটে। আসলে আজান এবং সাহরির ডাকাডাকি দুটো ভিন্ন জিনিস।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এই আলেম জানান, আজান ইসলামের শিআর। তাছাড়া আজান খুবই সংক্ষিপ্ত সময় নিয়ে হয় এবং ফজরের আজান গভীর রাতেও দেয়া হয় না। এ কারণে দুটোকে এক করে দেখার সুযোগ নেই।

 

সাহরির সময় মসজিদের মাইকে ডাকাডাকি বন্ধ হওয়া উচিত: শায়খ আহমাদুল্লাহ
শায়খ ‘আহমাদুল্লাহ

 

ইসলাম পরিমিতিবোধের ধর্ম। ইসলামের এই পরিমিতিবোধ সমাজের সকল স্তরে প্রয়োগ হলে আমাদের জীবন সহজ এবং সাবলীল হবে।

আরও দেখুনঃ

Leave a Comment