ডেঙ্গুর ভ্যাকসিনের পথে বাংলাদেশ

ডেঙ্গুর ভ্যাকসিনের পথে বাংলাদেশ। ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ২ হাজার ৭৩১। ভয়াবহ এই অবস্থা থেকে উত্তরণে ডেঙ্গু প্রতিরোধী টিকা দেয়ার কথা ভাবছে সরকার। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, দ্রুতই ভ্যাকসিন ট্রায়াল শুরুর কথা ভাবা হচ্ছে। এ বিষয়ে যাথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। 

ডেঙ্গুর ভ্যাকসিনের পথে বাংলাদেশ

তিনি বলেন, ন্যাশনাল ইমিউনাইজেশনের টেকনিক্যাল মিটিংয়ে আমাদের ভ্যাকসিন বিষয়ে কথা হয়েছে। এ বিষয়ে আরও একটি মিটিং আছে। আমরা চাইছি দ্রুততম সময়ে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে।রোগীর চাপে টালমাটাল দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো। এ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও নার্স সংকট কাটানোর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান আহমেদুল কবীর।  

 

ডেঙ্গুর ভ্যাকসিনের পথে বাংলাদেশ

 

রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। তীব্র জ্বর আর গা ব্যথা নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে কাতড়াচ্ছেন রোগীরা। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।রাজধানীর ডিএনসিসি হাসপাতালে ডাক্তার ও নার্সের সংকট কাটাতে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক।  

ডেঙ্গু আক্রান্ত হলে চিকিৎকের পরামর্শ নেয়ার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শুক্রবার (৩০ জুলাই) ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা সিটিতে ১১৮৪ জন এবং ঢাকার বাইরে ১৫৪৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

ডেঙ্গুর ভ্যাকসিনের পথে বাংলাদেশ

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট এক হাজার ২২৬৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতালের ১১৩৩ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ১১৩৩ জন ছাড়পত্র পেয়েছেন।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ১৯২ জন এবং ঢাকার বাইরে ৫৫ জন মারা যান।চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ১৩৮ জন।

Leave a Comment