ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র

দীর্ঘ আলোচনা এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান।

শনিবার এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে। তিনি এ ঘোষণা দিয়েছেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’।

ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাতভর চলা আলোচনা শেষে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত ও পাকিস্তান সর্বত্র যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে।’

দুই দেশের মধ্যে শুভবুদ্ধি ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য উভয় পক্ষকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।