ভারতে শুল্ক আরোপে হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম। রোববার থেকে এ নতুন শুল্ক কার্যকর হয়েছে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। শনিবার রাতে ভারত সরকারের ডেপুটি সেক্রেটারি অমরিতা তিতুস স্বাক্ষরিত এক নোটিফিকেশনের মাধ্যমে এই শুল্ক আরোপের বিষয়টি জানানো হয়। এই শুল্ক আরোপ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
ভারতে শুল্ক আরোপে হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম
রোববার (২০ আগস্ট) হিলি বাজার ঘুরে দেখা গেছে, শনিবার যে ইন্দো খারাপ মানের পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ টাকা রোববার ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।নাসিক পেঁয়াজ শনিবার ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে রোববার সেই পেঁয়াজ ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক রাতের ব্যবধানে কেজিতে বেড়েছে ১০ থেকে ১২ টাকা।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান,শনিবার রাত সোয়া ৮ টার দিকে ভারতীয় রপ্তানিকারকরা একটি নোটিফিকেশন পাঠিয়েছেন। তাতে জানানো হয়েছে, পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ভারত সরকার ৪০ ভাগ শুল্ক আরোপ করেছে।
পূর্বের এলসি করা পেঁয়াজ শনিবার হিলি স্থলবন্দর দিয়ে ৪১টি ট্রাকে এক হাজার ২০৬ টন, রোববার ৭ টি ট্রাকে ২১১ টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।