ভারতীয়দের কাছে ক্ষমা চাইল জেলেনস্কি সরকার। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে রোববার একটা ছবি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয় ভারতে। হিন্দুদের দেবী মা কালীর অবমাননাকর ও বিকৃত ছবি পোস্ট করে ভারতীয়দের ভাবাবেগে আঘাত করেছে ইউক্রেন, এই অভিযোগে নেট দুনিয়ায় আলোচনা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই আবহে এবার পিছু উঠল ইউক্রেন। গোটা ঘটনার জন্য ক্ষমা চেয়ে টুইট করেছেন ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী এমিন ঝেপার। টুইটে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন।

ভারতীয়দের কাছে ক্ষমা চাইল জেলেনস্কি সরকার
টুইট করে এমিন লেখেন, ‘ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি টুইটে মা কালীকে বিকৃতভাবে দেখানো হয়েছিল। সেই টুইটের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’ এখানেই থাকেননি তিনি। টুইটে আরও লেখেন, ‘ইউক্রেন ও এদেশের প্রতিটি মানুষ ভারতীয় সংস্কৃতিকে সম্মান করে এবং আমাদের প্রতি ভারতের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।’
সেখানে মেঘটা উড়ন্ত স্কার্টের আকার নিয়েছে। ছবিটির সঙ্গে হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর একটি বিখ্যাত ছবিরও মিল খুঁজে পেয়েছিলেন নেটিজেনরা।

সেই ছবিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক সৃষ্টি করে। এই ছবিকে অবমাননাকর বলে আখ্যা দেন ভারতীয়রা। কিছুক্ষণ পরে যদিও ওই ছবিটি মুছে দেওয়া হয়। তবে ততক্ষণে অবশ্য ভাইরাল হয়ে যায় সেই টুইটের স্ক্রিনশট। এরপরই ইউক্রেনকে তোপ দাগেন নেটিজেনরা।