রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু চিটাগাং চেম্বারের

পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের’ জন্য ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বুধবার সকালে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এবার প্রতিকেজি আতপ ও সিদ্ধ চাল ৩৫ টাকা এবং চিনি ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে।

রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু চিটাগাং চেম্বারের

 

এ সময় চেম্বারের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান (টুটুল), মো. ইফতেখার ফয়সাল, তানভীর মোস্তফা চৌধুরী, মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম) প্রমুখ উপস্থিত ছিলেন।

 

রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু চিটাগাং চেম্বারের

 

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য সরবরাহে সাপ্লাইচেইন বিঘিœত হয়েছে। ফলে বিভিন্ন দেশে দেখা দিয়েছে খাদ্য সংকট। কিন্তু প্রধানমন্ত্রীর দূরদর্শী প্রচেষ্টায় খাদ্য সরবরাহ নিশ্চিত রাখার জন্য আন্তর্জাতিক সংকটের মধ্যেও এলসি খোলার অনুমতি দেওয়া হয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ চেইন স্বাভাবিক রয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে চিটাগাং চেম্বারের ঐতিহ্য হিসেবে প্রতিবারের মতো এবারও ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রি করা হচ্ছে। প্রত্যেক ক্রেতা প্রতিদিন নির্ধারিত পরিমাণ পণ্য কিনতে পারবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

তিনি রমজানে ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য প্রত্যেককে একবারে না কিনে চাহিদানুযায়ী ভাগ করে কেনার ওপর গুরুত্বারোপ করেন।

 

এক ডিজিটাল প্ল্যাটফর্মে মিলবে কৃষির ৪৫টি সেবা

 

এ ছাড়া পণ্যের অতিরিক্ত মজুত ও মুনাফা না করে দ্রব্যমূল্য প্রদর্শনের মাধ্যমে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান চেম্বার সভাপতি।

আরও দেখুনঃ

Leave a Comment