ব্রাজিলে তিন বাহিনীর প্রধানের পদত্যাগ, চাপে বলসোনারো, ব্রাজিলের সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট জইর বল-সোনারো তিন বাহিনীতেই নতুন সেনা প্রধান নিয়োগ দেবেন বলে দেশটির সরকার জানিয়েছে। গত মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে ব্রাজিলের সরকার।
বিবিসির খবরে জানানো হয়, প্রেসিডেন্ট জইর বলসোনারোর সঙ্গে মতানৈক্যের জের ধরেই একসঙ্গে পদত্যাগ করেন দেশের তিন বাহিনীর প্রধানেরা। প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করা পরদিনই এ ঘটনা ঘটল।
তিন বাহিনীর প্রধানেরা হলেন জেনারেল এডসন লিয়েল পুজল, অ্যাডমিরাল ইলকেস বারবোসা ও লেফটেন্যাস্ট ব্রিগেডিয়ার আন্তোনিও কার্লোস বারমুডেজ। গতকাল মঙ্গলবার তাঁরা সকলে একসঙ্গে তাদের পদ থেকে পদত্যাগ করেন। বিবিসি মনে করে, এযাবৎকালের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়েছেন প্রেসিডেন্ট বল-সোনারো।

ব্রাজিলে তিন বাহিনীর প্রধানের পদত্যাগ, চাপে বলসোনারো

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানদের একযোগে পদত্যাগের ঘটনায় কিছুটা বেকায়দায় পড়েছে ব্রাজিলের বল-সোনারোর সরকার। এর আগে মন্ত্রিসভায়ও রদবদল করেন জইর বোলসোনারো। পররাষ্ট্র, প্রতিরক্ষা ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বদল করেছেন তিনি। গত সপ্তাহে নতুন স্বাস্থ্যমন্ত্রীও নিয়োগ দিয়েছেন বল-সোনারো। মহামারির সময়ে এর মধ্যে চতুর্থ স্বাস্থ্যমন্ত্রী দেখল ব্রাজিল।
করোনাভাইরাস রোগে পর্যুদস্ত হয়ে পড়েছে ব্রাজিল। দেশটিতে এখনো পর্যন্ত করোনায় ৩ লাখ ১৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ৩ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে । দেশটির হাসপাতালগুলোতে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর ভিড় অনেক ।

মহামারি পরিস্থিতি সামলানো নিয়ে গত বছর থেকেই সমালোচনার মুখে আছেন জইর বল-সোনারো। সম্প্রতি প্রেসিডেন্ট হিসেবে তাঁর জনপ্রিয়তাও কমছে। এ অবস্থায় তিন বাহিনীর প্রধানদের পদত্যাগে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো তিন বাহিনীর প্রধানেরা একসঙ্গে পদত্যাগ করলেন।

আরও দেখুনঃ
- অ্যাপ ভিত্তিক জেনারেটর সার্ভিস নিয়ে এলো এ সি আই মটরস্
- বিএনপি সহিংসতা আগুন সন্ত্রাস শুরু করলে রাজপথে মোকাবেলা করা হবে : ওবায়দুল কাদের
- রাজনীতি থেকে বিএনপির বিদায় নেওয়ার সময় এসেছে : ওবায়দুল কাদের
- গোপালগঞ্জে বঙ্গমাতা ফটো গ্যালারি নতুন প্রজন্মকে অজানা অধ্যয় জানাচ্ছে
- স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতার নেপথ্য ভূমিকা তুলে ধরলেন প্রধানমন্ত্রী