এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজধানীর মতিঝিলের ওয়ান্ডারার্স ‘ক্লাবের ভেতর থেকে। মো: স্বপন (৫০) নামে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্বপন ঐ এলাকায় ঘোরাঘুরি করতো, তিনি ভবঘুরে প্রকৃতির ছিল। ওয়ান্ডারার্স ক্লাবের আশপাশে ঘুমাতো।
মতিঝিলের ওয়ান্ডারার্স ক্লাব থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
তিনি আরও বলেন, শনিবার রাত সাড়ে আটটার দিকে সংবাদ পাই, ক্লাবে শুয়ে ‘থাকা ব্যক্তি আর উঠছিল না কোন নড়াচড়া করছিল না । পরে তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা-নিরিক্ষার মৃত ঘোষণা করেন।

মৃত স্বপন মিয়া মতিঝিলের আরামবাগ মগার গলিতে বাসা। তার বাবা’র নাম আবু আলী আকন চৌধুরী।
পুলিশের ঐ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, অসুস্থ হয়ে মারা গেছেন তিনি। এছাড়াও অন্য কোন কারন রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারন জানা যাবে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।