২৫ দেশের কূটনীতিককে নিয়ে আজ বৈঠকে বসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বুধবার (১৭ মে) এ তথ্য জানান। ঐ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানায়, আন্তর্জাতিক’ সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় কর্মরত ২৫’ দেশের কূটনীতিকদের নিয়ে বৈঠকে বসবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ের আয়োজন করেছে। সেখানে ব্রিফ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

২৫ দেশের কূটনীতিককে নিয়ে আজ বৈঠকে বসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক এক কর্মকর্তা জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আমন্ত্রণে চীন ও তুরস্ককে রাখা হয়নি। কেননা, ওই দুই দেশ আইএমওর মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।
আইএমও-এর প্রার্থীতার প্রচারণার জন্য হলেও হঠাৎ করে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ আরও তিন দেশের কূটনীতিকদের বাড়তি প্রটোকল সুবিধা প্রত্যাহারের বিষয়টি আসবে বলে ধারণা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রতিমন্ত্রীর ব্রিফিংয়ে আমন্ত্রণ পেয়েছেন- ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, সৌদি আরব, রাশিয়া, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইনের রাষ্ট্রদূতরা।