বেগম রওশন এরশাদ হলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ যিনি দশম ও একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় পার্টিরএর প্রধান পৃষ্ঠপোষক এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনা প্রধান হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী, যার সঙ্গে তিনি ১৯৫৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
Table of Contents
বেগম রওশন এরশাদ । বাংলাদেশি রাজনীতিবিদ

হুসেইন মুহাম্মদ এরশাদের রাষ্ট্রপতিত্ব কালীন সময়ে রওশন এরশাদ সমাজ কল্যাণ ও নারী-শিশুর অধিকার প্রতিষ্ঠার জন্য সচেষ্ট ছিলেন। তিনি ‘বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা’ এর প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। ১৯৭৫ সালে তিনি ‘সেনা পরিবার কল্যাণ সমিতি’ (Armed Forces Family Welfare Association) এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট নিযুক্ত হন।
১৯৮৫ সালের মে মাসে তিনি বন্যাকবলিত নোয়াখালী জেলার উড়ির চর ও হাতিয়া উপজেলা এলাকা পরিদর্শন করেন। একই বছর তিনি মাদকের অপব্যবহার সংক্রান্ত জাতিসংঘের বিশেষ কনভেনশনে অংশগ্রহণ করেন। তার ব্যক্তিগত আগ্রহের মাঝে রয়েছে সাহিত্য, এশীয় সঙ্গীত, এবং শিল্পকলা। তিনি ১৯৮৪ এবং ১৯৮৫ সালে হজ্জ্ব পালন করেন।

জাতীয় পার্টি
জাতীয় পার্টি বাংলাদেশের একটি রাজনৈতিক দল। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি গঠন করেন। বর্তমানে এর মূল দল জাতীয় পার্টি ৪-টি অংশে বিভক্ত। মূল দলের নেতা জি এম কাদের, তবে অন্য তিনটি অংশের নেতা যথাক্রমে আনোয়ার হোসেন মঞ্জু , আন্দালিব রহমান পার্থ ও কাজী জাফর আহমেদ

২০১৪ তে এরশাদ এর কাজের জন্য জাতীয় পার্টি বিভক্ত হয়ে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার নেতৃত্বে নতুন দল হয় এবং এটি ১৮ দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়ে ১৯ দলীয় জোট হয়।
সরকার গঠন
দলটি ১৯৮৬-১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় ছিল। পরে ১৯৯৬-২০০১,২০০৮-২০১৩ এবং ২০১৪-২০১৯ সালে আওয়ামী লীগের সাথে জোট সরকার গঠন করে।

সংসদ সদস্য
সংসদ সদস্য জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্ট বা জাতীয় সংসদে সরকার কিংবা বিরোধীদলীয় সদস্য হিসেবে অংশগ্রহণ করে থাকেন। এর ইংরেজি প্রতিরূপ হচ্ছে ‘মেম্বার অব পার্লামেন্ট’ বা ‘এমপি’ এবং বাংলায় ‘সংসদ সদস্য’ কিংবা ‘সাংসদ’। এছাড়া, ফরাসী ভাষায় সংসদ সদস্যকে ‘ডেপুটি’ নামে অভিহিত করা হয়।
আরও দেখুনঃ