বৃদ্ধ মহিলাকে হত্যা করে তার মাংস খেলেন যুবক, যুবক আছেন পুলিশের হেফাজতে

বৃদ্ধ মহিলাকে হত্যা করে তার মাংস খেলেন যুবক। জলাতঙ্কে’ আক্রান্ত ২৪ বছরের এক যুবক একজন বয়স্ক মহিলার মাথা পাথর দিয়ে থেঁতলে দেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। কিন্তু ঘটনা এখানেই শেষ না, এর পরের ঘটনা আরও ভয়াবহ। ওই বৃদ্ধার মৃত্যুর পর তার মাংস কামড়ে ছিঁড়ে খেতে শুরু করেন যুবক। ভারতের রাজস্থানের একটি গ্রামে ভয়াবহ এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, শুক্রবার (২৬ মে) রাজস্থানের সেন্দ্রা থানার অন্তর্গত সারধানা গ্রামে শান্তি দেবী নামের একজন ৩৫ বছরের বৃদ্ধ তার গবাদি পশু চরাতে মাঠে যান। এ সময় অভিযুক্ত ব্যক্তি পাথর দিয়ে মহিলার উপর হামলা করে এবং তাকে হত্যা করে।

বৃদ্ধ মহিলাকে হত্যা করে তার মাংস খেলেন যুবক

বৃদ্ধার শরীর থেকে মাংস ছিঁড়ে খাওয়ার এ দৃশ্য দেখেছিলেন তারই ছেলে। কিন্ত তখন তিনি বুঝতে পারেননি ওই বৃদ্ধা তারই মা। দৃশ্য দেখে তিনি ভয়ে পালিয়ে গিয়ে অন্যদের খবর দেন। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে চমকে ওঠেন। প্রচুর লোকজন দেখে ওই যুবক পালানোর চেষ্টা করেন। কিন্তু স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

 

বৃদ্ধ মহিলাকে হত্যা করে তার মাংস খেলেন যুবক

 

পুলিশ সেই যুবককে গ্রেপ্তার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। জয়তারানের উপ-পুলিশ সুপার সুখরাম বিষ্ণোই বলেন, অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ। আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি। সেখানেও তিনি আক্রমণাত্মক আচরণ করছেন। পরে নার্সিং স্টাফরা তাকে দড়ি দিয়ে বিছানায় বেঁধে রেখেছে।

চিকিৎসকের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়, সেই যুবকের নাম সুরেন্দ্র ঠাকুর। তিনি জলাতঙ্কে আক্রান্ত। তাদের ধারণা, কোনো পাগলা কুকুর সুরেন্দ্রকে কামড়েছিল। তিনি টিকাও নেননি, চিকিৎসাও করাননি। যার জেরে জলাতঙ্কে আক্রান্ত হয়েছেন সুরেন্দ্র।সুরেন্দ্রের কাছ থেকে একটি টিকিটও উদ্ধার করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি হয়তো মুম্বাই থেকে বাসে করে ওই গ্রামে এসেছিলেন।   এদিকে ময়নাতদন্ত শেষে ওই নারীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

 

বৃদ্ধ মহিলাকে হত্যা করে তার মাংস খেলেন যুবক

Leave a Comment