শিক্ষকের লাশ উদ্ধার হয় শিশুদের বুকে জড়িয়ে ধরা অবস্থায়

শিক্ষকের লাশ উদ্ধার হয় শিশুদের বুকে জড়িয়ে ধরা অবস্থায় , স্কুলে নতুন বছর শুরুর সময় শিক্ষক ইভা মিরেলেস অনেক স্বপ্ন নিয়ে শিক্ষার্থীদের ‘আমাদের সামনে চমৎকার একটি বছর!’ শুনিয়েছিলেন। কিন্তু বছরটা এমন হলো না ।

স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু নিহত হয়। প্রাণ হারান এই দুই শিক্ষকও।

এক প্রতিবেদনে জানা যায়, গরমের ছুটির আগে গত মঙ্গলবার ইভা মিরেলেস (৪৪) ও তাঁর ফেলো শিক্ষক ইরমা গার্সিয়া (৪৮) সবকিছু গুছিয়ে নিচ্ছিলেন। টেক্সাসের ছোট উভালডে শহরের রব এলিমেন্টারি স্কুলের শিক্ষকতা করতেন দুজন। গরমের ছুটিতে হয়তো দুজনের অনেক পরিকল্পনাই ছিল। তবে সেসবের বদলে এখন দুজনের পরিবার তাঁদের শেষকৃত্যের আয়োজন করছে।

শিশুদের বুকে জড়িয়ে ধরা অবস্থায় উদ্ধার হয় শিক্ষকের লাশ

 

শিক্ষকের লাশ উদ্ধার হয় শিশুদের বুকে জড়িয়ে ধরা অবস্থায়

 

শিশুদের বুকে জড়িয়ে ধরা অবস্থায় উদ্ধার হয় শিক্ষকের লাশ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এই দুই শিক্ষক গুলি থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে সব রকমের চেষ্টা করেছিলেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

গত মঙ্গলবার টেক্সাসের ওই স্কুলে হামলার পর থেকে গার্সিয়া ও মিরেলেসের সাহসিকতা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রশংসিত হচ্ছে। গার্সিয়ার ভাতিজা জন মার্টিনেজ নিউইয়র্ক টাইমসকে বলেন, গোলাগুলির পর যখন শিক্ষক গার্সিয়াকে উদ্ধার করা হয়, তখন তিনি শিশুদের বুকে জড়িয়ে ধরেছিলেন। জন মার্টিনেজ আরও বলেন, চরম বিপদের সময়েও তিনি বুকে আগলে শিক্ষার্থীদের জীবন রক্ষার জন্য চেষ্টা করেছেন। তিনি একজন হিরো।

 

শিশুদের বুকে জড়িয়ে ধরা অবস্থায় উদ্ধার হয় শিক্ষকের লাশ

 

গার্সিয়া ও মিরেলেস পাঁচ বছর ধরে একই শিক্ষক দলে ছিলেন। তাঁদের দলগতভাবে কাজ করার অভিজ্ঞতা ৪০ বছরের। উভালডে শহরের বাসিন্দা ও শিক্ষাবিদ নাতালি এরিয়াস বলেন, ইভা মিরেলেস ও ইরমা গার্সিয়া আমাদের স্কুলের খুবই ভালো শিক্ষক ছিলেন। তাঁরা যখন ক্লাস নিতেন তখন শিক্ষার্থীরা মজা, আনন্দে মেতে থাকত। শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পড়াশোনা করত। সবাই এই দুই শিক্ষককে ভালোবাসত।

গার্সিয়ার মৃত্যুর মাত্র দুই দিন পরে তাঁর স্বামী জো গার্সিয়া হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। এ সময় মার্টিনেজ জানান স্ত্রীর শোকে তাঁর মৃত্যু হয়েছে।

আরও দেখুনঃ

Leave a Comment