বিমানবন্দরে স্বর্ণ চুরি: রাজস্ব কর্মকর্তাসহ ৮ জন রিমান্ডে

বিমানবন্দরে স্বর্ণ চুরি: রাজস্ব কর্মকর্তাসহ ৮ জন রিমান্ডে। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসগুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় গ্রেপ্তার সহকারী রাজস্ব কর্মকর্তা ও সিপাহীসহ ৮ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৩ সেপ্টেম্বর) এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত। এ তথ্য জানিয়েছেন বিমানবন্দর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মোজাফফর আলী।

বিমানবন্দরে স্বর্ণ চুরি: রাজস্ব কর্মকর্তাসহ ৮ জন রিমান্ডে

আসামিরা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম (৩৬), সাইদুল ইসলাম সাহেদ (৩৩), আকরাম শেখ (৩৬), মো. মাসুম রানা (৩৩), সিপাহী মো. মোজাম্মেল হক (৩৫), মো. নিয়ামত হাওলাদার (২৭), মো. রেজাউল করিম (৩৬) ও মো. আফজাল হোসেন  (২৯)। এর আগে কাস্টমসের ৪ সহকারী রাজস্ব কর্মকর্তা এবং গুদামের নিরাপত্তার দায়িত্বে থাকা চার সিপাহিকে গ্রেফতার দেখায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ৯৪ ভরি সোনা উদ্ধার করা হয়েছে। 

বিমানবন্দরে স্বর্ণ চুরি: রাজস্ব কর্মকর্তাসহ ৮ জন রিমান্ডে

এর আগে শনিবার সকাল ৯টার দিকে ঢাকা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ও গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তা মাসুদ রানা বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখার কাছে শুল্ক বিভাগের গুদামের মূল্যবান পণ্যসামগ্রী রাখার একটি স্টিলের আলমারির লক ভাঙা বলে জানান। তবে বিষয়টি জানাজানি হয় পরদিন রোববার। বিমানবন্দরের কাস্টম হাউজের নিজস্ব গুদামে দিনভর গণনা শেষে ৫৫ কেজি সোনা চুরি বা বেহাত হওয়ার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা হয়েছে অজ্ঞাতদের আসামি করে। পুরো ঘটনা তদন্তের জন্য যুগ্ম-কমিশনার মিনহাজ উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করে কাস্টমস হাউজ।

এ প্রসঙ্গে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে সোনা চুরির ঘটনায় বিমানবন্দর থানায় দায়ের হওয়া মামলা তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ। তদন্তের স্বার্থে আমরা আট জনকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

ভারতে পাচার হচ্ছিল দুই কোটি টাকার স্বর্ণ

 

Leave a Comment